হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাইক্ষ্যংছড়িতে বিদেশি মদ ও সিগারেটসহ পাচারকারী আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৪ জানুয়ারি ২০২২, ০৭:০৫ অপরাহ্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম এলাকায় অভিযান চালিয়ে ১৫৭ বোতল বিদেশী মদ, ১৯২ ক্যান বিয়ার ও ৯৫ কার্টুন বিদেশী সিগারেটসহ একজন আটক করেছে র‌্যাব-১৫।

সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে র‌্যাব-১৫ এর আভিযানিক দল বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউনিয়নস্থ ভাজাবোনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান গেলে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেয়ে একটি বস্তাসহ পালানোর সময় ঘুমধুমের তুমব্রু হেডম্যানপাড়া এলাকার মৃত অংপাইসা চাকমা ছেলে তোয়াইমং চাকমা (২৫) আটক করা হয়।

এ সময় আটককৃত ব্যক্তির হেফাজতে থাকা বস্তা ও আশপাশ এলাকা তল্লাশী করে ১৫৭ বোতল বিদেশী মদ, ১৯২ ক্যান বিয়ার ও ৯৫ কার্টুন বিদেশী সিগারেট (১৯,০০০ শলাকা) উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, উল্লেখিত মাদক এবং চোরাচালানকৃত মালামাল বিক্রি ও পাচারের উদ্দেশ্যে সে উক্ত স্থানে অবস্থান করছিল।

র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) এএসপি আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজুর জন্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

নাইক্ষ্যংছড়িতে বিদেশি মদ ও সিগারেটসহ পাচারকারী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাইক্ষ্যংছড়িতে বিদেশি মদ ও সিগারেটসহ পাচারকারী আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৪ জানুয়ারি ২০২২, ০৭:০৫ অপরাহ্ন
Print Image
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম এলাকায় অভিযান চালিয়ে ১৫৭ বোতল বিদেশী মদ, ১৯২ ক্যান বিয়ার ও ৯৫ কার্টুন বিদেশী সিগারেটসহ একজন আটক করেছে র‌্যাব-১৫। সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে র‌্যাব-১৫ এর আভিযানিক দল বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউনিয়নস্থ ভাজাবোনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান গেলে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেয়ে একটি বস্তাসহ পালানোর সময় ঘুমধুমের তুমব্রু হেডম্যানপাড়া এলাকার মৃত অংপাইসা চাকমা ছেলে তোয়াইমং চাকমা (২৫) আটক করা হয়। এ সময় আটককৃত ব্যক্তির হেফাজতে থাকা বস্তা ও আশপাশ এলাকা তল্লাশী করে ১৫৭ বোতল বিদেশী মদ, ১৯২ ক্যান বিয়ার ও ৯৫ কার্টুন বিদেশী সিগারেট (১৯,০০০ শলাকা) উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, উল্লেখিত মাদক এবং চোরাচালানকৃত মালামাল বিক্রি ও পাচারের উদ্দেশ্যে সে উক্ত স্থানে অবস্থান করছিল। র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) এএসপি আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজুর জন্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×