হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাইজেরিয়ায় আইএস ঘাঁটিকে লক্ষ্য করে শক্তিশালী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন


আবুজা, ২৬ ডিসেম্বর – নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় জঙ্গিগোষ্ঠী আইএসকে লক্ষ্য করে শক্তিশালী ও প্রাণনাশক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

তিনি বলেছেন, ‘সন্ত্রাসী ময়লাদের’ বিরুদ্ধে হামলা চালানো হয়েছে। যারা বিশেষ করে খ্রিষ্টানদের টার্গেট করে হত্যা করছে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

মার্কিন সেনারা একাধিক নির্ভূল হামলা চালিয়েছে বলেও পোস্টে উল্লেখ করেছেন তিনি। তবে হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

গত নভেম্বরে নিজ দেশের সেনাবাহিনীকে নাইজেরিয়ায় হামলা চালানোর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, আইএস জঙ্গিদের হামলার মাধ্যমে ঠেকাতে হবে।

ট্রাম্প তার পোস্টে বলেছেন, “আমার নেতৃত্বে, আমাদের দেশ সন্ত্রাসবাদকে সফল হতে দেবে না।”

আফ্রিকার অন্যতম শক্তিশালী দেশটি কার্যত মুসলিম ও খ্রিস্টানদের দ্বারা দুই ভাগে বিভক্ত।

ট্রাম্প যখন নাইজেরিয়ায় হামলার হুমকি দিচ্ছিলেন তখন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনিবুর প্রশাসন জানিয়েছিল, আইএস বা সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যে কোনো ধরনের হামলা নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে হওয়া উচিত।

ড্যানিয়েল বাওয়ালা নামে নাইজেরিয়ার প্রেসিডেন্টের এক উপদেষ্টা বলেছিলেন, আইএসের তৎপরতা বন্ধে যুক্তরাষ্ট্রের অভিযানকে তারা স্বাগত জানাবেন, তবে মনে রাখতে হবে নাইজেরিয়া একটি স্বাধীন ও সার্বভৌম দেশ।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৬ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নাইজেরিয়ায় আইএস ঘাঁটিকে লক্ষ্য করে শক্তিশালী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাইজেরিয়ায় আইএস ঘাঁটিকে লক্ষ্য করে শক্তিশালী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] আবুজা, ২৬ ডিসেম্বর – নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় জঙ্গিগোষ্ঠী আইএসকে লক্ষ্য করে শক্তিশালী ও প্রাণনাশক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।তিনি বলেছেন, ‘সন্ত্রাসী ময়লাদের’ বিরুদ্ধে হামলা চালানো হয়েছে। যারা বিশেষ করে খ্রিষ্টানদের টার্গেট করে হত্যা করছে।মার্কিন সেনারা একাধিক নির্ভূল হামলা চালিয়েছে বলেও পোস্টে উল্লেখ করেছেন তিনি। তবে হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।গত নভেম্বরে নিজ দেশের সেনাবাহিনীকে নাইজেরিয়ায় হামলা চালানোর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, আইএস জঙ্গিদের হামলার মাধ্যমে ঠেকাতে হবে।ট্রাম্প তার পোস্টে বলেছেন, “আমার নেতৃত্বে, আমাদের দেশ সন্ত্রাসবাদকে সফল হতে দেবে না।”আফ্রিকার অন্যতম শক্তিশালী দেশটি কার্যত মুসলিম ও খ্রিস্টানদের দ্বারা দুই ভাগে বিভক্ত।ট্রাম্প যখন নাইজেরিয়ায় হামলার হুমকি দিচ্ছিলেন তখন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনিবুর প্রশাসন জানিয়েছিল, আইএস বা সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যে কোনো ধরনের হামলা নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে হওয়া উচিত।ড্যানিয়েল বাওয়ালা নামে নাইজেরিয়ার প্রেসিডেন্টের এক উপদেষ্টা বলেছিলেন, আইএসের তৎপরতা বন্ধে যুক্তরাষ্ট্রের অভিযানকে তারা স্বাগত জানাবেন, তবে মনে রাখতে হবে নাইজেরিয়া একটি স্বাধীন ও সার্বভৌম দেশ।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৬ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×