হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাফ নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (বয়স আনুমানিক ৪০) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১১টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে টেকনাফ মডেল থানার একটি টিম মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরনে ছিল একটি গেঞ্জি ও হাফপ্যান্ট।

স্থানীয় বাসিন্দা নুরুল আলম জানান, সকালে শাহপরীর দ্বীপ ট্রলার ঘাট এলাকার নাফ নদীতে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা শাহপরীর দ্বীপের নাফ নদী থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

ওসি আরও জানান, প্রাথমিকভাবে মরদেহের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে পুলিশ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নাফ নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাফ নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (বয়স আনুমানিক ৪০) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১১টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে টেকনাফ মডেল থানার একটি টিম মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরনে ছিল একটি গেঞ্জি ও হাফপ্যান্ট। স্থানীয় বাসিন্দা নুরুল আলম জানান, সকালে শাহপরীর দ্বীপ ট্রলার ঘাট এলাকার নাফ নদীতে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা শাহপরীর দ্বীপের নাফ নদী থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।” ওসি আরও জানান, প্রাথমিকভাবে মরদেহের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে পুলিশ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×