হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নারায়ণগঞ্জে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন


নারায়ণগঞ্জ, ০৩ সেপ্টেম্বর – নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আমিরাবাদ কদমতলী এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে হঠাৎ একটি গোডাউন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের আরেকটি গোডাউনে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ওসমান গনী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোডাউনের ভেতরে থাকা পুরোনো বাংলা মেশিনে ঘর্ষণের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। অগ্নিকাণ্ডে আনুমানিক ২ লাখ ২০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তৎপরতায় প্রায় একই মূল্যের মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

ওসমান গনী আরও বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং দ্রুত উদ্ধার কাজ শুরু করি। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

ক্ষতিগ্রস্ত দুটি গোডাউনই টিনশেড কাঠামোর। এর মধ্যে একটি প্রায় ২,০০০ বর্গফুট এবং অপরটি ১,৫০০ বর্গফুট আয়তনের। গোডাউন দুটি স্থানীয় ব্যবসায়ী মো. আলম এবং নুরুল হকের মালিকানাধীন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নারায়ণগঞ্জে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নারায়ণগঞ্জে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন
Print Image
[ad_1] নারায়ণগঞ্জ, ০৩ সেপ্টেম্বর – নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আমিরাবাদ কদমতলী এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে হঠাৎ একটি গোডাউন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের আরেকটি গোডাউনে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ওসমান গনী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোডাউনের ভেতরে থাকা পুরোনো বাংলা মেশিনে ঘর্ষণের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। অগ্নিকাণ্ডে আনুমানিক ২ লাখ ২০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তৎপরতায় প্রায় একই মূল্যের মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।ওসমান গনী আরও বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং দ্রুত উদ্ধার কাজ শুরু করি। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।ক্ষতিগ্রস্ত দুটি গোডাউনই টিনশেড কাঠামোর। এর মধ্যে একটি প্রায় ২,০০০ বর্গফুট এবং অপরটি ১,৫০০ বর্গফুট আয়তনের। গোডাউন দুটি স্থানীয় ব্যবসায়ী মো. আলম এবং নুরুল হকের মালিকানাধীন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×