হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু, প্রতিবাদে রাস্তা অবরোধ করে বাসে আগুন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৬ অক্টোবর ২০২৫, ১১:০০ অপরাহ্ন


নারায়ণগঞ্জ, ০৬ অক্টোবর – ঢাকা-নারায়ণগঞ্জে একটি বাসের ধাক্কায় মোজাম্মেল হক (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। একই সঙ্গে দুই ব্যাটারিচালিত অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে ওই বাসে আগুন ধরিয়ে দেয়।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসচালক রুবেল (২৪) ও হেলপার নাঈম শেখকে (২৫) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

নিহত মোজাম্মেল হক ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার মোক্তার হোসেনের ছেলে। আহত দুই অটোরিকশাচালক আনিসুর রহমান (৩৮) মুন্সিগঞ্জের লৌহজংয়ের বসতগাঁও এলাকার মৃত আজিজুর রহমানের ও রানা বাবু (৪০) জয়পুরহাট জেলার নিক্তিপাড়ার তমিজউদদীন প্রামাণিকের ছেলে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়কে থেমে থাকা দুই অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে একজন পথচারী নিহত হন। এছাড়া আনিসুর রহমান ও রানা বাবু নামের দুই অটোরিকশাচালক গুরুতর আহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসচালক ও হেলপারকে গণধোলাই দেয়। পরে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে পাঠানো হয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু, প্রতিবাদে রাস্তা অবরোধ করে বাসে আগুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু, প্রতিবাদে রাস্তা অবরোধ করে বাসে আগুন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর ২০২৫, ১১:০০ অপরাহ্ন
Print Image
[ad_1] নারায়ণগঞ্জ, ০৬ অক্টোবর – ঢাকা-নারায়ণগঞ্জে একটি বাসের ধাক্কায় মোজাম্মেল হক (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। একই সঙ্গে দুই ব্যাটারিচালিত অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে ওই বাসে আগুন ধরিয়ে দেয়।সোমবার (৬ অক্টোবর) দুপুর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে।এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসচালক রুবেল (২৪) ও হেলপার নাঈম শেখকে (২৫) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।নিহত মোজাম্মেল হক ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার মোক্তার হোসেনের ছেলে। আহত দুই অটোরিকশাচালক আনিসুর রহমান (৩৮) মুন্সিগঞ্জের লৌহজংয়ের বসতগাঁও এলাকার মৃত আজিজুর রহমানের ও রানা বাবু (৪০) জয়পুরহাট জেলার নিক্তিপাড়ার তমিজউদদীন প্রামাণিকের ছেলে।ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়কে থেমে থাকা দুই অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে একজন পথচারী নিহত হন। এছাড়া আনিসুর রহমান ও রানা বাবু নামের দুই অটোরিকশাচালক গুরুতর আহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসচালক ও হেলপারকে গণধোলাই দেয়। পরে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে পাঠানো হয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×