হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নারীদের স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি দিল ইরান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন

তেহরান, ১১ জুলাই – ইরানের নারীদের স্টেডিয়ামে বসে ম্যাচ উপভোগের খুব একটা সুযোগ ছিল না; কিন্তু আগামী মৌসুম থেকে তাদের ওপর সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। যেকোনো ম্যাচই তারা মাঠে গিয়ে উপভোগ করতে পারবেন বলে রোববার ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

অস্ত্র উৎপাদন বন্ধ হবে না, ২৬০টির বেশি শত্রুপক্ষের আকাশযানে হামলার দাবি ইরানের

এ সম্পর্কে মেহদি বলেন, এ বছর ফুটবল লিগে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাবে, সবগুলো স্টেডিয়ামে নারীদের প্রবেশের অনুমতি মিলেছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ইরানের শীর্ষ ফুটবল লিগের ড্র অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেশটির ফুটবলপ্রধান এই বার্তা দিয়েছেন। টেলিভিশনে সরাসির প্রচারিত অনুষ্ঠানটিতে বক্তব্য দিতে গিয়ে মেহদি এ কথা বলেন। আগামী মাস থেকে শুরু হওয়া এই লিগে ১৬টি দল অংশ নিচ্ছে।

ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও নারী দর্শকদের মাঠে উপস্থিতিতে নিষেধাজ্ঞা ছিল। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকে ইরানী নারীদের মাঠে দেখা যায়নি। যদিও এ সম্পর্কে দেশের কোনো প্রচলিত আইন ছিল না।

ইরানের কিছু কিছু শীর্ষ কর্মকর্তা অবশ্য ক্রীড়াঙ্গনে পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও অবকাঠামোগত অসুবিধার কথা উল্লেখ করেছেন। মেহদি জানিয়েছেন, রাজধানী শহর তেহরানে না হলেও ইসফাহান, কারমান ও আহভাজের স্টেডিয়ামগুলো নারীদের প্রবেশের জন্য পুরোপুরি প্রস্তুত।

গত বছর আগস্টে তেহরান ক্লাব এস্তেগালের বিরুদ্ধে মেস কারমানের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটি দেখতে প্রথমবারের মতো নারীরা স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পেয়েছিলেন। এর আগে ২০১৯ সালের অক্টোবরে তেহরানের আজাদী স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের বাছাইপর্বে কম্বোডিয়ার বিরুদ্ধে ম্যাচটি দেখার জন্য ৪ হাজার নারী দর্শকের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি মিলেছিল।

সূত্র: যুগান্তর

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নারীদের স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি দিল ইরান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নারীদের স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি দিল ইরান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ১১ জুলাই – ইরানের নারীদের স্টেডিয়ামে বসে ম্যাচ উপভোগের খুব একটা সুযোগ ছিল না; কিন্তু আগামী মৌসুম থেকে তাদের ওপর সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। যেকোনো ম্যাচই তারা মাঠে গিয়ে উপভোগ করতে পারবেন বলে রোববার ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ নিশ্চিত করেছেন। এ সম্পর্কে মেহদি বলেন, এ বছর ফুটবল লিগে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাবে, সবগুলো স্টেডিয়ামে নারীদের প্রবেশের অনুমতি মিলেছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের। ইরানের শীর্ষ ফুটবল লিগের ড্র অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেশটির ফুটবলপ্রধান এই বার্তা দিয়েছেন। টেলিভিশনে সরাসির প্রচারিত অনুষ্ঠানটিতে বক্তব্য দিতে গিয়ে মেহদি এ কথা বলেন। আগামী মাস থেকে শুরু হওয়া এই লিগে ১৬টি দল অংশ নিচ্ছে। ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও নারী দর্শকদের মাঠে উপস্থিতিতে নিষেধাজ্ঞা ছিল। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকে ইরানী নারীদের মাঠে দেখা যায়নি। যদিও এ সম্পর্কে দেশের কোনো প্রচলিত আইন ছিল না। ইরানের কিছু কিছু শীর্ষ কর্মকর্তা অবশ্য ক্রীড়াঙ্গনে পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও অবকাঠামোগত অসুবিধার কথা উল্লেখ করেছেন। মেহদি জানিয়েছেন, রাজধানী শহর তেহরানে না হলেও ইসফাহান, কারমান ও আহভাজের স্টেডিয়ামগুলো নারীদের প্রবেশের জন্য পুরোপুরি প্রস্তুত। গত বছর আগস্টে তেহরান ক্লাব এস্তেগালের বিরুদ্ধে মেস কারমানের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটি দেখতে প্রথমবারের মতো নারীরা স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পেয়েছিলেন। এর আগে ২০১৯ সালের অক্টোবরে তেহরানের আজাদী স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের বাছাইপর্বে কম্বোডিয়ার বিরুদ্ধে ম্যাচটি দেখার জন্য ৪ হাজার নারী দর্শকের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি মিলেছিল। সূত্র: যুগান্তর

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×