হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিউইয়র্কবাসীর জন্য মাত্র ৫০ ডলারে বিশ্বকাপের টিকিট ঘোষণা করলেন মেয়র মামদানি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন


আলবানি, ২২ মে – আসন্ন ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য এবং যাতায়াত ব্যয়ের আলোচনা যখন তুঙ্গে, তখন নিউইয়র্কবাসীর জন্য অভাবনীয় এক ঘোষণা দিলেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। মাত্র ৫০ ডলারে ১০০০টি টিকিট বিক্রির ঘোষণা করেছেন তিনি।

হারলেমের লিটল সেনেগাল এলাকায় মার্কিন ফরোয়ার্ড টিমোথি উইয়াহকে সঙ্গে নিয়ে এই বিশেষ উদ্যোগের কথা জানান মেয়র। মামদানি এই টিকিটের মূল্যকে নিউইয়র্ক শহরের জনপ্রিয় পাঁচ কাপ কফির দামের সঙ্গে তুলনা করেছেন।

আরও পড়ুন

সুপার নাইন্টিতে নাম লেখালেন মাহমুদউল্লাহ রিয়াদ

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাতটি ম্যাচের জন্য প্রতিটিতে প্রায় ১৫০টি করে টিকিট বরাদ্দ রাখা হয়েছে। তবে ১৯ জুলাইয়ের কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচটি এই বিশেষ কোটার বাইরে রাখা হয়েছে। বর্তমানে ফাইনাল ম্যাচের কিছু টিকিটের দাম ৩৩ হাজার ডলার পর্যন্ত পৌঁছেছে।

মেয়র জানিয়েছেন,

এই বিশেষ টিকিটের ক্রেতাদের জন্য স্টেডিয়ামে যাতায়াতে বিনামূল্যে বাসের সুবিধা দেওয়া হবে। আগামী ২৫ মে থেকে লটারির মাধ্যমে ভাগ্যবান বিজয়ীদের মধ্যে এই টিকিট বিতরণ শুরু হবে।

নির্বাচনী প্রচারণার সময় থেকেই জোহরান মামদানি ফিফার টিকিটের মূল্য কমানোর দাবি জানিয়ে আসছিলেন। তিনি মোট টিকিটের ১৫ শতাংশ স্থানীয় বাসিন্দাদের জন্য স্বল্পমূল্যে সংরক্ষণের আহ্বান জানিয়েছিলেন।

বর্তমানে ঘোষিত ৫০ ডলারের এই টিকিটগুলো সরাসরি ফিফা থেকে আসেনি, বরং নিউইয়র্ক ও নিউজার্সির যৌথ আয়োজক কমিটির জন্য নির্ধারিত কোটা থেকে সংগ্রহ করা হয়েছে। আগামী ১৩ জুন থেকে মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ পর্বের খেলা শুরু হবে, যেখানে ব্রাজিল, ফ্রান্স, জার্মানি ও ইংল্যান্ডের মতো দলগুলোর মাঠে নামার কথা রয়েছে।

এস এম/ ২২ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

নিউইয়র্কবাসীর জন্য মাত্র ৫০ ডলারে বিশ্বকাপের টিকিট ঘোষণা করলেন মেয়র মামদানি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিউইয়র্কবাসীর জন্য মাত্র ৫০ ডলারে বিশ্বকাপের টিকিট ঘোষণা করলেন মেয়র মামদানি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] আলবানি, ২২ মে – আসন্ন ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য এবং যাতায়াত ব্যয়ের আলোচনা যখন তুঙ্গে, তখন নিউইয়র্কবাসীর জন্য অভাবনীয় এক ঘোষণা দিলেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। মাত্র ৫০ ডলারে ১০০০টি টিকিট বিক্রির ঘোষণা করেছেন তিনি।হারলেমের লিটল সেনেগাল এলাকায় মার্কিন ফরোয়ার্ড টিমোথি উইয়াহকে সঙ্গে নিয়ে এই বিশেষ উদ্যোগের কথা জানান মেয়র। মামদানি এই টিকিটের মূল্যকে নিউইয়র্ক শহরের জনপ্রিয় পাঁচ কাপ কফির দামের সঙ্গে তুলনা করেছেন।নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাতটি ম্যাচের জন্য প্রতিটিতে প্রায় ১৫০টি করে টিকিট বরাদ্দ রাখা হয়েছে। তবে ১৯ জুলাইয়ের কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচটি এই বিশেষ কোটার বাইরে রাখা হয়েছে। বর্তমানে ফাইনাল ম্যাচের কিছু টিকিটের দাম ৩৩ হাজার ডলার পর্যন্ত পৌঁছেছে। মেয়র জানিয়েছেন,এই বিশেষ টিকিটের ক্রেতাদের জন্য স্টেডিয়ামে যাতায়াতে বিনামূল্যে বাসের সুবিধা দেওয়া হবে। আগামী ২৫ মে থেকে লটারির মাধ্যমে ভাগ্যবান বিজয়ীদের মধ্যে এই টিকিট বিতরণ শুরু হবে।নির্বাচনী প্রচারণার সময় থেকেই জোহরান মামদানি ফিফার টিকিটের মূল্য কমানোর দাবি জানিয়ে আসছিলেন। তিনি মোট টিকিটের ১৫ শতাংশ স্থানীয় বাসিন্দাদের জন্য স্বল্পমূল্যে সংরক্ষণের আহ্বান জানিয়েছিলেন।বর্তমানে ঘোষিত ৫০ ডলারের এই টিকিটগুলো সরাসরি ফিফা থেকে আসেনি, বরং নিউইয়র্ক ও নিউজার্সির যৌথ আয়োজক কমিটির জন্য নির্ধারিত কোটা থেকে সংগ্রহ করা হয়েছে। আগামী ১৩ জুন থেকে মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ পর্বের খেলা শুরু হবে, যেখানে ব্রাজিল, ফ্রান্স, জার্মানি ও ইংল্যান্ডের মতো দলগুলোর মাঠে নামার কথা রয়েছে।এস এম/ ২২ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×