হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন জয়া আহসান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – সম্প্রতি রাজধানীর বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে হঠাৎ করেই হাজির হয়েছেন দর্শক নন্দিত অভিনেত্রী জয়া আহসান। বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে বর-কনেকে চমকে দিচ্ছেন তিনি।

এতে অবশ্য বর-কনে অনেক উচ্ছ্বসিত।
জয়া আহসানকে অন্যের বিয়ের অনুষ্ঠানে হঠাৎ হাজির হতে দেখা গেলেও তার বিয়ে নিয়েও প্রশ্ন অনেক ভক্ত-শুভাকাঙ্ক্ষীর। কবে বিয়ে করবেন তাদের প্রিয় তারকা?

আরও পড়ুন

অ্যান্টালিয়ায় এরদোয়ান-তারেক রহমান বৈঠক: বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনার আভাস

এক অনুষ্ঠানে নিজের বিয়ে নিয়ে কথা বলেছেন এই নায়িকা। সোজাসাপটা উত্তর দিয়েছেন তিনি। তিনি বলেন, আমি খুব ভালো আছি। কেন আমার পায়ে বেড়ি পড়াতে চাইছেন।

যোগ করে এই অভিনেত্রী বলেন, আমার তো কোনো ইচ্ছা নেই। তবে কোনো কিছুই কখনো বলা যায় না, কখন কী হয়! আমি ভালো আছি। আপাতত বিয়ের ইচ্ছা নেই আমার।

বিয়ের অনুষ্ঠানে হুট করে জয়া আহসানের হাজির হওয়া মূলত একটি প্রতিষ্ঠানের ক্যাম্পেইনের অংশ। এর নাম দেওয়া হয়েছে ওয়েডিং ক্রাশ। প্রতিষ্ঠানের একটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জয়া আহসান। সেটার প্রচারের অংশ হিসেবেই বিয়ের অনুষ্ঠানে হুটহাট হাজির হন তিনি।

এদিকে, জয়া আহসান বলিউডের সিনেমাতেও নাম লিখিয়েছেন। তাকে বলিউডের ‘করক সিং’ নামের সিনেমায় দেখা যাবে। ইতোমধ্যেই সেই সিনেমার শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী। সিনেমাটি নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী।

সিনেমায় জয়ার সহশিল্পী বলিউডের খ্যাতিমান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। আরো রয়েছেন সানজানা সাঙ্ঘি, মালায়লাম অভিনেত্রী পার্বতী থিরুবথু প্রমুখ। চলতি বছরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আইএ/ ১৫ ফেব্রুয়ারি ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন জয়া আহসান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন জয়া আহসান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – সম্প্রতি রাজধানীর বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে হঠাৎ করেই হাজির হয়েছেন দর্শক নন্দিত অভিনেত্রী জয়া আহসান। বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে বর-কনেকে চমকে দিচ্ছেন তিনি। এতে অবশ্য বর-কনে অনেক উচ্ছ্বসিত।জয়া আহসানকে অন্যের বিয়ের অনুষ্ঠানে হঠাৎ হাজির হতে দেখা গেলেও তার বিয়ে নিয়েও প্রশ্ন অনেক ভক্ত-শুভাকাঙ্ক্ষীর। কবে বিয়ে করবেন তাদের প্রিয় তারকা? এক অনুষ্ঠানে নিজের বিয়ে নিয়ে কথা বলেছেন এই নায়িকা। সোজাসাপটা উত্তর দিয়েছেন তিনি। তিনি বলেন, আমি খুব ভালো আছি। কেন আমার পায়ে বেড়ি পড়াতে চাইছেন। যোগ করে এই অভিনেত্রী বলেন, আমার তো কোনো ইচ্ছা নেই। তবে কোনো কিছুই কখনো বলা যায় না, কখন কী হয়! আমি ভালো আছি। আপাতত বিয়ের ইচ্ছা নেই আমার। বিয়ের অনুষ্ঠানে হুট করে জয়া আহসানের হাজির হওয়া মূলত একটি প্রতিষ্ঠানের ক্যাম্পেইনের অংশ। এর নাম দেওয়া হয়েছে ওয়েডিং ক্রাশ। প্রতিষ্ঠানের একটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জয়া আহসান। সেটার প্রচারের অংশ হিসেবেই বিয়ের অনুষ্ঠানে হুটহাট হাজির হন তিনি। এদিকে, জয়া আহসান বলিউডের সিনেমাতেও নাম লিখিয়েছেন। তাকে বলিউডের ‘করক সিং’ নামের সিনেমায় দেখা যাবে। ইতোমধ্যেই সেই সিনেমার শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী। সিনেমাটি নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। সিনেমায় জয়ার সহশিল্পী বলিউডের খ্যাতিমান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। আরো রয়েছেন সানজানা সাঙ্ঘি, মালায়লাম অভিনেত্রী পার্বতী থিরুবথু প্রমুখ। চলতি বছরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আইএ/ ১৫ ফেব্রুয়ারি ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×