হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিরাপত্তা নিশ্চিত না হলে বিশ্বকাপে অধিকার নিয়ে লড়াই চালাবে বাংলাদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন


ঢাকা, ০৭ জানুয়ারি – নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে আইসিসিকে চিঠি দেওয়ার পর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ দলকে সব ধরনের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিলেও তা এখনও পূর্ণাঙ্গভাবে স্পষ্ট নয় বলে মনে করছে বিসিবি।

আইসিসির কাছ থেকে মেইল পাওয়ার পর বুধবার যুব ও ক্রীড়ামন্ত্রী আসিফ নজরুলের সঙ্গে জরুরি বৈঠক করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা। বৈঠক শেষে বিসিবি জানায়, খেলোয়াড়, কর্মকর্তা, সাংবাদিক ও সমর্থক—সবার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আগের সিদ্ধান্তেই থাকবে।

আরও পড়ুন

কর্মক্লান্তি দূর ও ফিটনেস বাড়াতে কক্সবাজার সৈকতে ৮ এপিবিএনের প্রীতি ফুটবল ম্যাচ

সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমরা আইসিসিকে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে চিঠি দিয়েছি। কিন্তু খেলোয়াড় ছাড়াও সাংবাদিক, ভক্তসহ আরও অনেকেই সেখানে যাবেন। সবার নিরাপত্তার বিষয়টি স্পষ্ট না হলে সিদ্ধান্ত পরিবর্তনের প্রশ্ন আসে না। এ বিষয়ে আমরা সরকারের নির্দেশনা নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘যেকোনো বিদেশ সফরের আগে সরকারের অনুমতি প্রয়োজন। সেই অনুমতির বিষয়েই আমরা এখানে এসেছি। যদি খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত না করা হয়, তাহলে এই বিশ্বকাপে আমাদের অধিকার নিয়ে আমরা ফাইট করে যাব।’

নিরাপত্তা ইস্যু এবারই প্রথম জোরালোভাবে তোলা হলো—এমন প্রশ্নের জবাবে আমিনুল বলেন,‘আমরা ভ্যালিড কারণ নিয়েই কথা বলছি। এতগুলো বিশ্বকাপ খেলেছি, কখনো তো কিছু বলিনি। এবার বাস্তব কারণেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাই আমরা বিষয়টি সামনে এনেছি।’


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

নিরাপত্তা নিশ্চিত না হলে বিশ্বকাপে অধিকার নিয়ে লড়াই চালাবে বাংলাদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিরাপত্তা নিশ্চিত না হলে বিশ্বকাপে অধিকার নিয়ে লড়াই চালাবে বাংলাদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৭ জানুয়ারি – নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে আইসিসিকে চিঠি দেওয়ার পর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ দলকে সব ধরনের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিলেও তা এখনও পূর্ণাঙ্গভাবে স্পষ্ট নয় বলে মনে করছে বিসিবি।আইসিসির কাছ থেকে মেইল পাওয়ার পর বুধবার যুব ও ক্রীড়ামন্ত্রী আসিফ নজরুলের সঙ্গে জরুরি বৈঠক করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা। বৈঠক শেষে বিসিবি জানায়, খেলোয়াড়, কর্মকর্তা, সাংবাদিক ও সমর্থক—সবার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আগের সিদ্ধান্তেই থাকবে।সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমরা আইসিসিকে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে চিঠি দিয়েছি। কিন্তু খেলোয়াড় ছাড়াও সাংবাদিক, ভক্তসহ আরও অনেকেই সেখানে যাবেন। সবার নিরাপত্তার বিষয়টি স্পষ্ট না হলে সিদ্ধান্ত পরিবর্তনের প্রশ্ন আসে না। এ বিষয়ে আমরা সরকারের নির্দেশনা নিচ্ছি।’তিনি আরও বলেন, ‘যেকোনো বিদেশ সফরের আগে সরকারের অনুমতি প্রয়োজন। সেই অনুমতির বিষয়েই আমরা এখানে এসেছি। যদি খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত না করা হয়, তাহলে এই বিশ্বকাপে আমাদের অধিকার নিয়ে আমরা ফাইট করে যাব।’নিরাপত্তা ইস্যু এবারই প্রথম জোরালোভাবে তোলা হলো—এমন প্রশ্নের জবাবে আমিনুল বলেন,‘আমরা ভ্যালিড কারণ নিয়েই কথা বলছি। এতগুলো বিশ্বকাপ খেলেছি, কখনো তো কিছু বলিনি। এবার বাস্তব কারণেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাই আমরা বিষয়টি সামনে এনেছি।’ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×