হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানে সুইডিশ দূতাবাস বন্ধ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন


ইসলামাবাদ, ১৩ এপ্রিল – পাকিস্তানে নিজেদের দূতাবাস কার্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে সুইডেন। দূতাবাস থেকে দেওয়া এ সংক্রান্ত এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তাজনিত শঙ্কা থেকেই এ পদক্ষেপ নিয়েছে সুইডেনের সরকার।

দূতাবাসসূত্রে জানা গেছে, সম্প্রতি হামলা সংক্রান্ত একটি হুমকি আসার জেরে নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। তবে বৃহস্পতিবারের বিবৃতিতে এ সংক্রান্ত কোনো ইঙ্গিত দেওয়া হয়নি, দূতাবাসের কোনো কর্মকর্তাও এ প্রসঙ্গে মন্তব্য করতে চাননি।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানে দিন দিন অস্থিতিশীল হয়ে উঠছে রাজনৈতিক পরিবেশও। বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ ও ইসলামী জঙ্গিদলগুলোর তৎপরতা আরও বেড়েছে, সেই সঙ্গে যুক্ত হয়েছে সরকারের সঙ্গে দেশটির সুপ্রিম কোর্টের জটিলতা।

এতদিন পাকিস্তানের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষাকবচ ছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সম্প্রতি প্রধান বিচারপতির ক্ষমতা হ্রাস করতে আইন পাস করেছে দেশটির পার্লামেন্ট, তারপর থেকেই পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠেছে।

পাকিস্তানে সুইডিশ দূতাবাসের ওয়েবসাইটে দূতাবাস কার্যালয় বন্ধ সংক্রান্ত নোটিশটি আপলোড করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘ইসলামাবাদের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে পাকিস্তানে নিজেদের দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সুইডেনের সরকার। এখন থেকে দূতাবাসের অভিবাসন শাখা ব্যতীত বাকি সব বিভাগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আমরা আমাদের কনস্যূলেটরের কাছে কোনো নথিও আপাতত না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’

‘আমরা বুঝতে পারছি, এ পদক্ষেপ পাকিস্তানের সরকারের জন্য অসুবিধাজনক, কিন্তু দূতাবাসকর্মীদের জীবনের নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ।’

নোটিশে আরও বলা হয়েছে, দূতাবাস কবে নাগাদ খোলা হতে পারে— এ ধরনের কোনো প্রশ্নের উত্তর দেবে না সুইডেনের সরকার।

পাকিস্তানের রাজনীতি বিশ্লেষকদের অনেকের ধারণা, সুইডেনে সম্প্রতি কোরআন পোড়ানোর ঘটনার জেরে অস্থিতিশীলতার আশঙ্কা থেকেই এ পদক্ষেপ নিয়েছে দেশটি।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৩ এপ্রিল ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানে সুইডিশ দূতাবাস বন্ধ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানে সুইডিশ দূতাবাস বন্ধ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ১৩ এপ্রিল – পাকিস্তানে নিজেদের দূতাবাস কার্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে সুইডেন। দূতাবাস থেকে দেওয়া এ সংক্রান্ত এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তাজনিত শঙ্কা থেকেই এ পদক্ষেপ নিয়েছে সুইডেনের সরকার। দূতাবাসসূত্রে জানা গেছে, সম্প্রতি হামলা সংক্রান্ত একটি হুমকি আসার জেরে নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। তবে বৃহস্পতিবারের বিবৃতিতে এ সংক্রান্ত কোনো ইঙ্গিত দেওয়া হয়নি, দূতাবাসের কোনো কর্মকর্তাও এ প্রসঙ্গে মন্তব্য করতে চাননি। অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানে দিন দিন অস্থিতিশীল হয়ে উঠছে রাজনৈতিক পরিবেশও। বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ ও ইসলামী জঙ্গিদলগুলোর তৎপরতা আরও বেড়েছে, সেই সঙ্গে যুক্ত হয়েছে সরকারের সঙ্গে দেশটির সুপ্রিম কোর্টের জটিলতা। এতদিন পাকিস্তানের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষাকবচ ছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সম্প্রতি প্রধান বিচারপতির ক্ষমতা হ্রাস করতে আইন পাস করেছে দেশটির পার্লামেন্ট, তারপর থেকেই পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠেছে। পাকিস্তানে সুইডিশ দূতাবাসের ওয়েবসাইটে দূতাবাস কার্যালয় বন্ধ সংক্রান্ত নোটিশটি আপলোড করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘ইসলামাবাদের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে পাকিস্তানে নিজেদের দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সুইডেনের সরকার। এখন থেকে দূতাবাসের অভিবাসন শাখা ব্যতীত বাকি সব বিভাগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আমরা আমাদের কনস্যূলেটরের কাছে কোনো নথিও আপাতত না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’ ‘আমরা বুঝতে পারছি, এ পদক্ষেপ পাকিস্তানের সরকারের জন্য অসুবিধাজনক, কিন্তু দূতাবাসকর্মীদের জীবনের নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ।’ নোটিশে আরও বলা হয়েছে, দূতাবাস কবে নাগাদ খোলা হতে পারে— এ ধরনের কোনো প্রশ্নের উত্তর দেবে না সুইডেনের সরকার। পাকিস্তানের রাজনীতি বিশ্লেষকদের অনেকের ধারণা, সুইডেনে সম্প্রতি কোরআন পোড়ানোর ঘটনার জেরে অস্থিতিশীলতার আশঙ্কা থেকেই এ পদক্ষেপ নিয়েছে দেশটি। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ১৩ এপ্রিল ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×