হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘নির্দিষ্ট সময়ের মধ্যে কেন বই পায়নি আজকেই খোঁজ নেয়া হবে’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৭ অপরাহ্ন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যেসব প্রতিষ্ঠানে বই দেয়া বাকি ছিল তাদের ২৫ জানুয়ারির মধ্যেই সকল বই পৌঁছানোর কথা ছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে কেন বই পায়নি সে ব্যাপারে আজকেই খোঁজ নেয়া হবে।

শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের ওয়েবসাইটে প্রতিটি বই দেয়া আছে। তাই কোথাও কোন ব্যত্যয় ঘটে থাকলে শিক্ষকরা ওয়েবসাইট থেকে পড়াতে পারেন।

আরও পড়ুন

একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, যাচাই-বাছাইয়ের জন্য স্থগিত আরও ৪টি

দীপু মনি বলেন, ‘শুধু জ্ঞানভিত্তিক নয়, দক্ষতাভিত্তিক, সফটস্কিল ও মূল্যবোধ শেখার মধ্য দিয়ে শিক্ষার্থীরা স্মার্ট নাগরিক হয়ে উঠবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘২০৪১ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধশালী সুখি বাংলাদেশ হবে, আর সেটি হবে স্মার্ট বাংলাদেশ। আমাদের সমস্ত সেবা, সমস্ত কাজ এবং বিজ্ঞান-প্রযুক্তি যা কিছু আছে সকল প্রযুক্তি নিয়ে মানুষ দক্ষ হয়ে উঠবে। যত স্বচ্ছতা ও জবাবদিহিতা আছে, যত সেবার মান আছে, তা নিশ্চিত হবে। কাজেই স্মার্ট বাংলাদেশ মানে সেই বাংলাদেশ, যেখানে প্রত্যেকটি নাগরিক স্মার্ট নাগরিক হবেন।’

তিনি বলেন, মৌলবাদ, সাম্প্রদায়িতকতা, ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে ভেদাভেদ করা, কোন মানুষ না খেয়ে থাকবে আর অন্যরা অর্থবিত্তের পাহাড় গড়বে এগুলো স্মার্ট রাজনীতি হতে দিবে না। যারা এখনো অপরাজনীতির চর্চা করেন, স্মার্ট রাজনীতির জন্য তাদেরকেও সঠিক রাজনীতিতে ফিরে আসতে হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর কোর্টের পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরী।

সূত্র: বাংলাদেশ জার্নাল

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

‘নির্দিষ্ট সময়ের মধ্যে কেন বই পায়নি আজকেই খোঁজ নেয়া হবে’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘নির্দিষ্ট সময়ের মধ্যে কেন বই পায়নি আজকেই খোঁজ নেয়া হবে’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যেসব প্রতিষ্ঠানে বই দেয়া বাকি ছিল তাদের ২৫ জানুয়ারির মধ্যেই সকল বই পৌঁছানোর কথা ছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে কেন বই পায়নি সে ব্যাপারে আজকেই খোঁজ নেয়া হবে। শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, আমাদের ওয়েবসাইটে প্রতিটি বই দেয়া আছে। তাই কোথাও কোন ব্যত্যয় ঘটে থাকলে শিক্ষকরা ওয়েবসাইট থেকে পড়াতে পারেন। দীপু মনি বলেন, ‘শুধু জ্ঞানভিত্তিক নয়, দক্ষতাভিত্তিক, সফটস্কিল ও মূল্যবোধ শেখার মধ্য দিয়ে শিক্ষার্থীরা স্মার্ট নাগরিক হয়ে উঠবে।’ শিক্ষামন্ত্রী বলেন, ‘২০৪১ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধশালী সুখি বাংলাদেশ হবে, আর সেটি হবে স্মার্ট বাংলাদেশ। আমাদের সমস্ত সেবা, সমস্ত কাজ এবং বিজ্ঞান-প্রযুক্তি যা কিছু আছে সকল প্রযুক্তি নিয়ে মানুষ দক্ষ হয়ে উঠবে। যত স্বচ্ছতা ও জবাবদিহিতা আছে, যত সেবার মান আছে, তা নিশ্চিত হবে। কাজেই স্মার্ট বাংলাদেশ মানে সেই বাংলাদেশ, যেখানে প্রত্যেকটি নাগরিক স্মার্ট নাগরিক হবেন।’ তিনি বলেন, মৌলবাদ, সাম্প্রদায়িতকতা, ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে ভেদাভেদ করা, কোন মানুষ না খেয়ে থাকবে আর অন্যরা অর্থবিত্তের পাহাড় গড়বে এগুলো স্মার্ট রাজনীতি হতে দিবে না। যারা এখনো অপরাজনীতির চর্চা করেন, স্মার্ট রাজনীতির জন্য তাদেরকেও সঠিক রাজনীতিতে ফিরে আসতে হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর কোর্টের পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরী। সূত্র: বাংলাদেশ জার্নাল [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×