হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নির্বাচনকে ঘিরে সেন্টমার্টিনে দুই দিন পর্যটক ভ্রমণ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ২২ ডিসেম্বর ২০২১, ১০:০৭ অপরাহ্ন

পৌরসভাসহ দুই ইউপি নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনে নিরাপত্তার কথা মাথায় রেখে ২৫ থেকে ২৬ ডিসেম্বর (দুই দিন) টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সকল পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। ফলে দেশি-বিদেশি কোনো পর্যটক প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণে যেতে পারবেন না।

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী। ইউএনও বলেন, ‘নির্বাচন ঘিরে নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিন্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর (দুই দিন) এ রুটে কোন পর্যটকবাহি জাহাজ চলাচল করবেনা। তবে ২৫ ডিসেম্বর দ্বীপে কোন পর্যটক থাকলে তাদেরকে জাহাজ পাঠিয়ে নিয়ে আসা হবে। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক থাকলে ২৭ ডিসেম্বর থেকে আবার পর্যটকবাহি জাহাজ চলাচল শুরু হবে।”

এদিকে ২৬ ডিসেম্বর টেকনাফ পৌরসভা, বাহারছড়া ইউনিয়ন পরিষদে ভোট গ্রহন শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়া বৈরী আবহাওয়ার কারনে প্রথম দাফে স্থগিত থাকা সেন্টমার্টিনেও একই দিনে ভোট গ্রহন শুরু হবে।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডবিøউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া জানান, ‘নির্বাচনকে সামনে রেখে দুই দিনের জন্য টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ রাখা হবে।’
তিনি বলেন, ‘সেন্টমার্টিনে অনুষ্টিত নির্বাচনকে ঘিরে আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর (শনিবার-রবিবার) এই নৌপথে পর্যটকবাহী ৭টি জাহাজ চলাচল বন্ধ থাকবে। তবে নির্বাচনের প্রয়োজনীয় মালামাল নিতে সেই একটি জাহাজ চলাচল করতে পারে।”

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

টেকনাফ পৌর নির্বাচনে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেদারুল ইসলাম জানান, ‘নির্বাচনকে ঘিরে নিরপত্তার কথা চিন্তা করে ২৫ ও ২৬ ডিসেম্বর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হবে। দুই দিন জাহাজ চলাচল বন্ধ থাকবে। এছাড়া অবাধ ও সুষ্ট নির্বাচন সম্পন্ন করতে আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহন করছি।’

কেয়ারি সিন্দাবাদ টেকনাফের ব্যবস্থাপক মো. শাহ আলম জানান, ‘নির্বাচনের কারনে জাহাজ চলাচল বন্ধের খবর শুনেছি, তবে এখনো কোনো চিঠি পায়নি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নির্বাচনকে ঘিরে সেন্টমার্টিনে দুই দিন পর্যটক ভ্রমণ নিষিদ্ধ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নির্বাচনকে ঘিরে সেন্টমার্টিনে দুই দিন পর্যটক ভ্রমণ নিষিদ্ধ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: বুধবার, ২২ ডিসেম্বর ২০২১, ১০:০৭ অপরাহ্ন
Print Image
পৌরসভাসহ দুই ইউপি নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনে নিরাপত্তার কথা মাথায় রেখে ২৫ থেকে ২৬ ডিসেম্বর (দুই দিন) টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সকল পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। ফলে দেশি-বিদেশি কোনো পর্যটক প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণে যেতে পারবেন না। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী। ইউএনও বলেন, ‘নির্বাচন ঘিরে নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিন্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর (দুই দিন) এ রুটে কোন পর্যটকবাহি জাহাজ চলাচল করবেনা। তবে ২৫ ডিসেম্বর দ্বীপে কোন পর্যটক থাকলে তাদেরকে জাহাজ পাঠিয়ে নিয়ে আসা হবে। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক থাকলে ২৭ ডিসেম্বর থেকে আবার পর্যটকবাহি জাহাজ চলাচল শুরু হবে।” এদিকে ২৬ ডিসেম্বর টেকনাফ পৌরসভা, বাহারছড়া ইউনিয়ন পরিষদে ভোট গ্রহন শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়া বৈরী আবহাওয়ার কারনে প্রথম দাফে স্থগিত থাকা সেন্টমার্টিনেও একই দিনে ভোট গ্রহন শুরু হবে। এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডবিøউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া জানান, ‘নির্বাচনকে সামনে রেখে দুই দিনের জন্য টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ রাখা হবে।’ তিনি বলেন, ‘সেন্টমার্টিনে অনুষ্টিত নির্বাচনকে ঘিরে আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর (শনিবার-রবিবার) এই নৌপথে পর্যটকবাহী ৭টি জাহাজ চলাচল বন্ধ থাকবে। তবে নির্বাচনের প্রয়োজনীয় মালামাল নিতে সেই একটি জাহাজ চলাচল করতে পারে।” টেকনাফ পৌর নির্বাচনে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেদারুল ইসলাম জানান, ‘নির্বাচনকে ঘিরে নিরপত্তার কথা চিন্তা করে ২৫ ও ২৬ ডিসেম্বর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হবে। দুই দিন জাহাজ চলাচল বন্ধ থাকবে। এছাড়া অবাধ ও সুষ্ট নির্বাচন সম্পন্ন করতে আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহন করছি।’ কেয়ারি সিন্দাবাদ টেকনাফের ব্যবস্থাপক মো. শাহ আলম জানান, ‘নির্বাচনের কারনে জাহাজ চলাচল বন্ধের খবর শুনেছি, তবে এখনো কোনো চিঠি পায়নি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×