হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নির্বাচনের আগে এইচএসসি পরীক্ষার তারিখ চূড়ান্ত হচ্ছে না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন


ঢাকা, ৯ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এইচএসসি ও সমমানের পরীক্ষার কার্যক্রম নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে।

তবে নির্বাচন শুরুর আগে এইচএসসি পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেছে আন্তঃশিক্ষা বোর্ড। বর্তমানে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র মুদ্রণের কাজ চলছে। তাই নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষাসংক্রান্ত কার্যক্রম শুরু করতে চাইছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী এপ্রিলের শেষ সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। আর জুনের শেষ সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম আগামী ১ মার্চ থেকেই শুরু হবে।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

স্বাভাবিক শিক্ষাবর্ষ অনুযায়ী প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা। কিন্তু করোনা মহামারি ও পরবর্তী পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে নির্ধারিত সূচি বজায় রাখা সম্ভব হয়নি। চলতি বছর জাতীয় নির্বাচন ও পবিত্র রমজান মাস বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণের কাজ শেষ হয়েছে এবং বর্তমানে চূড়ান্ত প্রস্তুতি চলছে। বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষাগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এস এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নির্বাচনের আগে এইচএসসি পরীক্ষার তারিখ চূড়ান্ত হচ্ছে না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নির্বাচনের আগে এইচএসসি পরীক্ষার তারিখ চূড়ান্ত হচ্ছে না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৯ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এইচএসসি ও সমমানের পরীক্ষার কার্যক্রম নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে।তবে নির্বাচন শুরুর আগে এইচএসসি পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেছে আন্তঃশিক্ষা বোর্ড। বর্তমানে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র মুদ্রণের কাজ চলছে। তাই নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষাসংক্রান্ত কার্যক্রম শুরু করতে চাইছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী এপ্রিলের শেষ সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। আর জুনের শেষ সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম আগামী ১ মার্চ থেকেই শুরু হবে।স্বাভাবিক শিক্ষাবর্ষ অনুযায়ী প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা। কিন্তু করোনা মহামারি ও পরবর্তী পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে নির্ধারিত সূচি বজায় রাখা সম্ভব হয়নি। চলতি বছর জাতীয় নির্বাচন ও পবিত্র রমজান মাস বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণের কাজ শেষ হয়েছে এবং বর্তমানে চূড়ান্ত প্রস্তুতি চলছে। বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষাগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।এস এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×