হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নির্বাচনের আগে গণভোটের আদেশ জারির জোর দাবি জানালেন হাসনাত আবদুল্লাহ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন


পিরোজপুর, ৩১ অক্টোবর – নির্বাচনের আগে গণ ভোটের আদেশ জারি করার জোর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রা শুরু করতে হলে নির্বাচনের বিকল্প নেই। আর সেই নির্বাচনের আগে গণ ভোটের ব্যাপারে আদেশ জারি করতে হবে।’

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ‘ফ্যাসিবাদের সময় বাংলাদেশ একটি গণতন্ত্রহীন সময় পার করেছে। এখন আমাদের গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচন আবশ্যক। নির্বাচনের মধ্য দিয়েই আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যেতে পারব এবং জাতীয় নাগরিক পার্টি সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

হাসনাত বলেন, নির্বাচনের আগে কিছু কাজ আমরা নির্ধারণ করেছি, যার অনেকগুলোই সম্পন্ন হওয়ার পথে। এখন গণভোটের বিষয়ে একটি স্পষ্ট অবস্থান নেওয়ার সময় এসেছে।

‌‘এই গণভোটের ব্যাপারে আদেশ জারি করতে হবে—যা কোনো অধ্যাদেশ বা প্রজ্ঞাপন নয়, বরং গণ-অভ্যুত্থানের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেই তা জারি করতে হবে। কোনো ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া কর্মকর্তার আদেশের এখতিয়ার নেই’, বলেন হাসনাত আবদুল্লাহ।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ৩১ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নির্বাচনের আগে গণভোটের আদেশ জারির জোর দাবি জানালেন হাসনাত আবদুল্লাহ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নির্বাচনের আগে গণভোটের আদেশ জারির জোর দাবি জানালেন হাসনাত আবদুল্লাহ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] পিরোজপুর, ৩১ অক্টোবর – নির্বাচনের আগে গণ ভোটের আদেশ জারি করার জোর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রা শুরু করতে হলে নির্বাচনের বিকল্প নেই। আর সেই নির্বাচনের আগে গণ ভোটের ব্যাপারে আদেশ জারি করতে হবে।’শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে এসব কথা বলেন তিনি।এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ‘ফ্যাসিবাদের সময় বাংলাদেশ একটি গণতন্ত্রহীন সময় পার করেছে। এখন আমাদের গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচন আবশ্যক। নির্বাচনের মধ্য দিয়েই আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যেতে পারব এবং জাতীয় নাগরিক পার্টি সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’হাসনাত বলেন, নির্বাচনের আগে কিছু কাজ আমরা নির্ধারণ করেছি, যার অনেকগুলোই সম্পন্ন হওয়ার পথে। এখন গণভোটের বিষয়ে একটি স্পষ্ট অবস্থান নেওয়ার সময় এসেছে।‌‘এই গণভোটের ব্যাপারে আদেশ জারি করতে হবে—যা কোনো অধ্যাদেশ বা প্রজ্ঞাপন নয়, বরং গণ-অভ্যুত্থানের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেই তা জারি করতে হবে। কোনো ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া কর্মকর্তার আদেশের এখতিয়ার নেই’, বলেন হাসনাত আবদুল্লাহ।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ৩১ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×