হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নির্বাচনে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা দমন করা হবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৪ সেপ্টেম্বর – বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘নির্বাচনে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তা দৃঢ়ভাবে প্রতিহত করা হবে। নির্বাচন কমিশন যে দায়িত্ব দেবে আমরা সেই দায়িত্ব পালন করব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ বাহিনী জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সফলভাবে দায়িত্ব পালন করে আসছে।’

সোমবার (৪ সেপ্টেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ শতবর্ষের পুরাতন বাহিনী। দীর্ঘদিন ধরে আমরা নির্বাচনের দায়িত্ব পালন করে আসছি। অতি সম্প্রতি সিটি করপোরেশনের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর মতো যদি কেউ চেষ্টা করে সেটা প্রতিহত করার সামর্থ্য রয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনীর। সবাইকে আমি আশ্বস্ত করতে চাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করা হলে তা দৃঢ় হস্তে দমন করা হবে।

এর আগে চৌধুরী আবদুল্লাহ আল মামুন টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন তিনি। পরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এসময় এসবির প্রধান মনিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোজাম্মেল হক, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল বেলি আফিফাসহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: রাইজিংবিডি
আইএ/ ০৪ সেপ্টেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নির্বাচনে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা দমন করা হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নির্বাচনে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা দমন করা হবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৪ সেপ্টেম্বর – বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘নির্বাচনে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তা দৃঢ়ভাবে প্রতিহত করা হবে। নির্বাচন কমিশন যে দায়িত্ব দেবে আমরা সেই দায়িত্ব পালন করব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ বাহিনী জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সফলভাবে দায়িত্ব পালন করে আসছে।’ সোমবার (৪ সেপ্টেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ শতবর্ষের পুরাতন বাহিনী। দীর্ঘদিন ধরে আমরা নির্বাচনের দায়িত্ব পালন করে আসছি। অতি সম্প্রতি সিটি করপোরেশনের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর মতো যদি কেউ চেষ্টা করে সেটা প্রতিহত করার সামর্থ্য রয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনীর। সবাইকে আমি আশ্বস্ত করতে চাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করা হলে তা দৃঢ় হস্তে দমন করা হবে। এর আগে চৌধুরী আবদুল্লাহ আল মামুন টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন তিনি। পরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এসময় এসবির প্রধান মনিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোজাম্মেল হক, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল বেলি আফিফাসহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: রাইজিংবিডিআইএ/ ০৪ সেপ্টেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×