হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নির্বাচন সামনে রেখে কঠোর অবস্থানে থাকবে ১৪ এপিবিএন

ইমরান আল মাহমুদ::

ইমরান আল মাহমুদ::

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

কক্সবাজারে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ) বিকেলে ব্যাটালিয়নের সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

সভায় শুরুতে গত ডিসেম্বর মাসের কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়ার প্রেক্ষিতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে উপস্থিত সদস্যদের অবহিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ও মধুরছড়া পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মৃত্যুঞ্জয় দে সজল।

সভাপতি তার বক্তব্যে বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যা মনোযোগ সহকারে শোনেন এবং বেশ কিছু বিষয়ে তাৎক্ষণিক নির্দেশনা ও সমাধান প্রদান করেন। তিনি মাদক ও অস্ত্র উদ্ধারসহ সব ধরনের আভিযানিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

এছাড়া সকল সদস্যকে শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং মাদক ও যেকোনো ধরনের দুর্নীতি থেকে সম্পূর্ণ বিরত থাকার আহ্বান জানান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্পসমূহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়। রোহিঙ্গারা যাতে ক্যাম্পের বাইরে গিয়ে ভাড়াটিয়া জনবল হিসেবে কোনো সভা-সমাবেশে অংশ নিতে না পারে, সে লক্ষ্যে ক্যাম্পের সকল চেকপোস্টে কঠোর নজরদারি বাড়ানোর জন্য ক্যাম্প কমান্ডার ও অপারেশন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় অধিনায়কের পক্ষ থেকে ইউনিটের একজন পুলিশ সদস্যকে চিকিৎসা সহায়তা হিসেবে আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় ব্যাটালিয়নের অধীনস্থ সকল ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নির্বাচন সামনে রেখে কঠোর অবস্থানে থাকবে ১৪ এপিবিএন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নির্বাচন সামনে রেখে কঠোর অবস্থানে থাকবে ১৪ এপিবিএন

প্রতিবেদক: ইমরান আল মাহমুদ:: | প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ) বিকেলে ব্যাটালিয়নের সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভায় শুরুতে গত ডিসেম্বর মাসের কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়ার প্রেক্ষিতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে উপস্থিত সদস্যদের অবহিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ও মধুরছড়া পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মৃত্যুঞ্জয় দে সজল। সভাপতি তার বক্তব্যে বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যা মনোযোগ সহকারে শোনেন এবং বেশ কিছু বিষয়ে তাৎক্ষণিক নির্দেশনা ও সমাধান প্রদান করেন। তিনি মাদক ও অস্ত্র উদ্ধারসহ সব ধরনের আভিযানিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া সকল সদস্যকে শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং মাদক ও যেকোনো ধরনের দুর্নীতি থেকে সম্পূর্ণ বিরত থাকার আহ্বান জানান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্পসমূহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়। রোহিঙ্গারা যাতে ক্যাম্পের বাইরে গিয়ে ভাড়াটিয়া জনবল হিসেবে কোনো সভা-সমাবেশে অংশ নিতে না পারে, সে লক্ষ্যে ক্যাম্পের সকল চেকপোস্টে কঠোর নজরদারি বাড়ানোর জন্য ক্যাম্প কমান্ডার ও অপারেশন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সভায় অধিনায়কের পক্ষ থেকে ইউনিটের একজন পুলিশ সদস্যকে চিকিৎসা সহায়তা হিসেবে আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় ব্যাটালিয়নের অধীনস্থ সকল ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×