হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিষিদ্ধ দলের নির্বাচনে আসা নিয়ে ইসির কিছু করার নেই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন


ঢাকা, ২৫ অক্টোবর – নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, যেসব দলের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ সেগুলোর বিষয়ে নির্বাচন কমিশনের করণীয় কিছু নেই। নির্বাচনে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিলে ইসি তাতে সমর্থন জানাবে।

শনিবার (২৫ অক্টোবর) এসব কথা বলেন কমিশনার মাছউদ।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোই শুধু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে জানিয়ে তিনি বলেন, পলিটিক্যাল পার্টি, সে যে পার্টিই হোক, যারা রেজিস্টার্ড তারাই শুধু ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে। যেসব দলের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ, সেগুলোর ব্যাপারে ইসির কিছু করণীয় নেই।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা নিয়ে সরকার বা কোনো সংস্থা অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে ইসি তাতে সমর্থন জানাবে বলে ইঙ্গিত দেন এ নির্বাচন কমিশনার।

প্রযুক্তির অপব্যবহার রোধে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছেন তিনি। বলেন, ডিজিটাল মাধ্যমে নির্বাচন-সংক্রান্ত কোনো অপব্যবহার বা গুজব ছড়ানো হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

গুজব মোকাবিলা প্রসঙ্গে তিনি এটিকে শুধু জাতীয় সমস্যা নয় বরং ‘গ্লোবাল প্রবলেম’ হিসেবে উল্লেখ করেন। এটি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর দেওয়া প্রস্তাবগুলোকে ইতিবাচকভাবে দেখছেন জানিয়ে তিনি বলেন, ‘এটাকে প্রিভেনশন করার জন্য, এটাকে দমানোর জন্য বা ডিটেকশনের জন্য, কে করলো, কারা করলো সেটা আমাদের বিষয় নয়, মূলত এটার জন্য সরকার যত রকম ব্যবস্থা গ্রহণ করবে, নির্বাচন কমিশনের জন্য তত ভালো হবে।’

উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘যেমন– হঠাৎ করে বলল যে নির্বাচনের কদিন আগে অমুক ক্যান্ডিডেট তো প্রত্যাহার করেছে অমুকের পক্ষে– একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। এ বিষয়টার জন্য আমরা আইনগত একটা শাস্তির বিধান করছি।’

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৫ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নিষিদ্ধ দলের নির্বাচনে আসা নিয়ে ইসির কিছু করার নেই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিষিদ্ধ দলের নির্বাচনে আসা নিয়ে ইসির কিছু করার নেই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ অক্টোবর – নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, যেসব দলের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ সেগুলোর বিষয়ে নির্বাচন কমিশনের করণীয় কিছু নেই। নির্বাচনে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিলে ইসি তাতে সমর্থন জানাবে।শনিবার (২৫ অক্টোবর) এসব কথা বলেন কমিশনার মাছউদ।নিবন্ধিত রাজনৈতিক দলগুলোই শুধু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে জানিয়ে তিনি বলেন, পলিটিক্যাল পার্টি, সে যে পার্টিই হোক, যারা রেজিস্টার্ড তারাই শুধু ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে। যেসব দলের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ, সেগুলোর ব্যাপারে ইসির কিছু করণীয় নেই।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা নিয়ে সরকার বা কোনো সংস্থা অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে ইসি তাতে সমর্থন জানাবে বলে ইঙ্গিত দেন এ নির্বাচন কমিশনার।প্রযুক্তির অপব্যবহার রোধে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছেন তিনি। বলেন, ডিজিটাল মাধ্যমে নির্বাচন-সংক্রান্ত কোনো অপব্যবহার বা গুজব ছড়ানো হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।গুজব মোকাবিলা প্রসঙ্গে তিনি এটিকে শুধু জাতীয় সমস্যা নয় বরং ‘গ্লোবাল প্রবলেম’ হিসেবে উল্লেখ করেন। এটি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর দেওয়া প্রস্তাবগুলোকে ইতিবাচকভাবে দেখছেন জানিয়ে তিনি বলেন, ‘এটাকে প্রিভেনশন করার জন্য, এটাকে দমানোর জন্য বা ডিটেকশনের জন্য, কে করলো, কারা করলো সেটা আমাদের বিষয় নয়, মূলত এটার জন্য সরকার যত রকম ব্যবস্থা গ্রহণ করবে, নির্বাচন কমিশনের জন্য তত ভালো হবে।’উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘যেমন– হঠাৎ করে বলল যে নির্বাচনের কদিন আগে অমুক ক্যান্ডিডেট তো প্রত্যাহার করেছে অমুকের পক্ষে– একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। এ বিষয়টার জন্য আমরা আইনগত একটা শাস্তির বিধান করছি।’সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৫ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×