হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিহত ৬ ভাইয়ের পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার বাড়ি ও নগদ অর্থ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩২ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত আপন ৬ ভাইয়ের পরিবারকে দেওয়া হচ্ছে ধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের ৮টি নতুন বাড়ি।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ দ্বিতীয় এবারের মত ওই শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে এই প্রতিশ্রুতি দেন। সেই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয় নগদ সহায়তা ৩ লক্ষ ৬০ হাজার টাকা।

জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ জানান, দুর্ঘটনায় নিহত আপন ৬ ভাইয়ের প্রত্যেক পরিবারকে একটি করে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ মুজিববর্ষের ৮টি বাড়ি দেওয়া হবে। খুব শীঘ্রই বাড়ি তাদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও তিনি জানান, নিহতদের পরিবারকে
মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরো বড় পরিসরে আর্থিক সহায়তা এনে দেয়ার কাজ চলছে।

এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় পরিবারটির খবরা-খবর রাখা হবে। এসময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওন, সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. তফিকুল আলম, সহকারি কমিশনার (ভূমি) মো. রাহাত উজ জামান ও চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গণিসহ সাংবাদিক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে মারা গেলেন স্প্যানিশ ফুটবলার, তদন্ত শুরু

এদিকে একইদিন পরিবারটির পাশে দাঁড়াতে ও ঘটনাস্থল পরিদর্শনে আসছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্তের নেতৃত্বে ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল। তারাও পরিবারটিকে নগদ আর্থিক সহায়তা দেন।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ভোররাতে চট্টগ্রাম-কক্সবাজার মহা-সড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটে পিতার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের চাপায় একটি হিন্দু পরিবারের আপন পাঁচ ভাই ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় ভাইবোন আরো তিনজন।

পরে এ ঘটনার ১৪ দিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা যায় তাদের আরো এক ভাই। একটি সড়ক দুর্ঘটনায় আপন ৬ ভাইয়ের মৃত্যুতে মাত্র আগও সচ্ছল পরিবারটি এখন অসহায়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

নিহত ৬ ভাইয়ের পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার বাড়ি ও নগদ অর্থ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিহত ৬ ভাইয়ের পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার বাড়ি ও নগদ অর্থ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত আপন ৬ ভাইয়ের পরিবারকে দেওয়া হচ্ছে ধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের ৮টি নতুন বাড়ি। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ দ্বিতীয় এবারের মত ওই শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে এই প্রতিশ্রুতি দেন। সেই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয় নগদ সহায়তা ৩ লক্ষ ৬০ হাজার টাকা। জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ জানান, দুর্ঘটনায় নিহত আপন ৬ ভাইয়ের প্রত্যেক পরিবারকে একটি করে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ মুজিববর্ষের ৮টি বাড়ি দেওয়া হবে। খুব শীঘ্রই বাড়ি তাদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও তিনি জানান, নিহতদের পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরো বড় পরিসরে আর্থিক সহায়তা এনে দেয়ার কাজ চলছে। এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় পরিবারটির খবরা-খবর রাখা হবে। এসময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওন, সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. তফিকুল আলম, সহকারি কমিশনার (ভূমি) মো. রাহাত উজ জামান ও চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গণিসহ সাংবাদিক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। এদিকে একইদিন পরিবারটির পাশে দাঁড়াতে ও ঘটনাস্থল পরিদর্শনে আসছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্তের নেতৃত্বে ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল। তারাও পরিবারটিকে নগদ আর্থিক সহায়তা দেন। উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ভোররাতে চট্টগ্রাম-কক্সবাজার মহা-সড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটে পিতার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের চাপায় একটি হিন্দু পরিবারের আপন পাঁচ ভাই ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় ভাইবোন আরো তিনজন। পরে এ ঘটনার ১৪ দিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা যায় তাদের আরো এক ভাই। একটি সড়ক দুর্ঘটনায় আপন ৬ ভাইয়ের মৃত্যুতে মাত্র আগও সচ্ছল পরিবারটি এখন অসহায়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×