হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নোবেল না পাওয়ায় কেবল শান্তির কথা ভাবতে বাধ্য নই, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ চাই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ২০ জানুয়ারি – নরওয়ের প্রধানমন্ত্রীকে লেখা একটি চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নোবেল শান্তি পুরস্কার না পাওয়া কারণে তিনি আর ‘শুধু শান্তির কথা ভাবতে’ বাধ্য নন। একই সঙ্গে তিনি আবারও গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।

ট্রাম্প ইউরোপীয় দেশগুলোর ওপর বাড়তি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যারা যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের প্রচেষ্টায় বাধা দিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোর এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব আপত্তি জানিয়েছিলেন। এই প্রতিক্রিয়ার জবাবে ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠান।

আরও পড়ুন

নারায়ণগঞ্জের মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ধোঁয়ায় অসুস্থ হয়ে আইসিইউতে ৩ শিক্ষার্থীসহ হাসপাতালে ভর্তি ৪৮

চিঠিতে ট্রাম্প লিখেছেন, “আপনার দেশ আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল শান্তি পুরস্কার দেয়নি। তাই এখন আমি আর শুধু শান্তির কথা ভাবতে বাধ্য নই। যদিও শান্তি সবসময় প্রাধান্য পাবে, এখন আমি ভাবতে পারি কোনটা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।”

ট্রাম্প বেশ কিছুদিন ধরে ইউরোপের দেশ ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড দখলের চেষ্টা চালাচ্ছেন। এই পথে কোনো দেশ বাধা দিলে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। তার এই হুমকির পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার বিষয় ভাবছে।

২০২৫ সালে শান্তিতে নোবেল না পেলেও পদকটি শেষ পর্যন্ত ট্রাম্পের হাতে পৌঁছেছে। এবারের শান্তিতে নোবেল পাওয়া ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো গত বৃহস্পতিবার ট্রাম্পের হাতে পদক তুলে দিয়েছেন। ট্রাম্প এ নিয়ে খুশি হলেও নরওয়ের নোবেল কমিটি জানিয়ে দিয়েছে, নোবেল পদক যাকে দেওয়া হোক, পুরস্কার বিজয়ীর নামেই থাকবে।

এনএন/ ২০ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নোবেল না পাওয়ায় কেবল শান্তির কথা ভাবতে বাধ্য নই, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ চাই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নোবেল না পাওয়ায় কেবল শান্তির কথা ভাবতে বাধ্য নই, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ চাই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২০ জানুয়ারি – নরওয়ের প্রধানমন্ত্রীকে লেখা একটি চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নোবেল শান্তি পুরস্কার না পাওয়া কারণে তিনি আর ‘শুধু শান্তির কথা ভাবতে’ বাধ্য নন। একই সঙ্গে তিনি আবারও গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।ট্রাম্প ইউরোপীয় দেশগুলোর ওপর বাড়তি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যারা যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের প্রচেষ্টায় বাধা দিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোর এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব আপত্তি জানিয়েছিলেন। এই প্রতিক্রিয়ার জবাবে ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠান।চিঠিতে ট্রাম্প লিখেছেন, “আপনার দেশ আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল শান্তি পুরস্কার দেয়নি। তাই এখন আমি আর শুধু শান্তির কথা ভাবতে বাধ্য নই। যদিও শান্তি সবসময় প্রাধান্য পাবে, এখন আমি ভাবতে পারি কোনটা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।”ট্রাম্প বেশ কিছুদিন ধরে ইউরোপের দেশ ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড দখলের চেষ্টা চালাচ্ছেন। এই পথে কোনো দেশ বাধা দিলে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। তার এই হুমকির পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার বিষয় ভাবছে।২০২৫ সালে শান্তিতে নোবেল না পেলেও পদকটি শেষ পর্যন্ত ট্রাম্পের হাতে পৌঁছেছে। এবারের শান্তিতে নোবেল পাওয়া ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো গত বৃহস্পতিবার ট্রাম্পের হাতে পদক তুলে দিয়েছেন। ট্রাম্প এ নিয়ে খুশি হলেও নরওয়ের নোবেল কমিটি জানিয়ে দিয়েছে, নোবেল পদক যাকে দেওয়া হোক, পুরস্কার বিজয়ীর নামেই থাকবে।এনএন/ ২০ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×