হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নোয়াখালী এক্সপ্রেসে আফগানিস্তানের বাবা-ছেলে জুটি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন


নোয়াখালী, ২৩ ডিসেম্বর – ছেলে হাসান ইসাখিলসহ আফগানিস্তান জাতীয় দলে একসঙ্গে খেলার লক্ষ্যের কথা জানিয়েছিলেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবি। সেটি কিছুটা কঠিন মনে হলেও, বিপিএলে নবির সেই লক্ষ্যের কিছুটা পূরণ হতে পারে। কারণ নবি ও তার ছেলেকে স্কোয়াডে নিয়েছে বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। অভিজ্ঞ আফগান তারকাকে তারা আগেই নিয়েছিল, এবার ঘোষণা দিলো হাসানকে নিয়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। প্রথমবার বিপিএলে অংশ নিতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিটি নবি ও হাসান ইসাখিলের একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছে, ‘বাপে-হোলায় নোয়াখালী চলি আইছেরে., এক্সপ্রেস স্কোয়াডে স্বাগতম হাসান ইসাখিল।’

আরও পড়ুন

থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসে সপ্তম হলো বাংলাদেশ হকি দল

১৯ বছর বয়সী ওপেনার হাসান ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন। পরবর্তীতে ওয়ানডে ফরম্যাট থেকে এখনই অবসর না নেওয়ার ব্যাখ্যায় মোহাম্মদ নবি বলেন, ‘(ছেলের সঙ্গে জাতীয় দলে খেলা) এটি আমার স্বপ্ন। আশা করি এটি পূরণ হবে। সে খুব ভালো করছে। সে অনেক পরিশ্রমী এবং আমি তাকে এই কাজে চাপ প্রয়োগ করি। আমি চাই সে তার নিজের লক্ষ্য স্থির করুক। উচ্চতর পর্যায়ের ক্রিকেটার হতে হলে, তাকে পরিশ্রম করতেই হবে। যখনই তার সঙ্গে আমার কথা হয়, আমি তার আত্মবিশ্বাস যোগানোর চেষ্টা করি।’

এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া হাসান ইসাখিল প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছেন। এখন পর্যন্ত তিনি ৩০টি টি-টোয়েন্টিতে ৭৩৪ রান করেছেন ২৭ গড় এবং ১২৪ স্ট্রাইকরেটে। এ ছাড়া প্রথম শ্রেণিতে ৪ এবং লিস্ট এ শ্রেণির ৫টি ম্যাচ খেলেছেন হাসান। যেখানে ডানহাতি এই ব্যাটার যথাক্রমে ৪৭ এবং প্রায় ৫০ গড়ে রান করেছেন।

এদিকে, বিপিএল নিলামের দিন চারেক পর ৪০ বছর বয়সী তারকা মোহাম্মদ নবিকে দলে ভেড়ানোর কথা জানায় নোয়াখালী। বয়সের অঙ্কটা ছুটতে থাকলেও, পারফরম্যান্সে তার ছাপ পড়তে দেন না এই আফগান তারকা। তাই তো বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তার এখনও চাহিদা রয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৬ ডিসেম্বর বিপিএলের পর্দা উঠবে। সেদিন চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিযান শুরু করবে নোয়াখালী এক্সপ্রেস।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৩ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

নোয়াখালী এক্সপ্রেসে আফগানিস্তানের বাবা-ছেলে জুটি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নোয়াখালী এক্সপ্রেসে আফগানিস্তানের বাবা-ছেলে জুটি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
Print Image
[ad_1] নোয়াখালী, ২৩ ডিসেম্বর – ছেলে হাসান ইসাখিলসহ আফগানিস্তান জাতীয় দলে একসঙ্গে খেলার লক্ষ্যের কথা জানিয়েছিলেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবি। সেটি কিছুটা কঠিন মনে হলেও, বিপিএলে নবির সেই লক্ষ্যের কিছুটা পূরণ হতে পারে। কারণ নবি ও তার ছেলেকে স্কোয়াডে নিয়েছে বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। অভিজ্ঞ আফগান তারকাকে তারা আগেই নিয়েছিল, এবার ঘোষণা দিলো হাসানকে নিয়ে।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। প্রথমবার বিপিএলে অংশ নিতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিটি নবি ও হাসান ইসাখিলের একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছে, ‘বাপে-হোলায় নোয়াখালী চলি আইছেরে., এক্সপ্রেস স্কোয়াডে স্বাগতম হাসান ইসাখিল।’১৯ বছর বয়সী ওপেনার হাসান ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন। পরবর্তীতে ওয়ানডে ফরম্যাট থেকে এখনই অবসর না নেওয়ার ব্যাখ্যায় মোহাম্মদ নবি বলেন, ‘(ছেলের সঙ্গে জাতীয় দলে খেলা) এটি আমার স্বপ্ন। আশা করি এটি পূরণ হবে। সে খুব ভালো করছে। সে অনেক পরিশ্রমী এবং আমি তাকে এই কাজে চাপ প্রয়োগ করি। আমি চাই সে তার নিজের লক্ষ্য স্থির করুক। উচ্চতর পর্যায়ের ক্রিকেটার হতে হলে, তাকে পরিশ্রম করতেই হবে। যখনই তার সঙ্গে আমার কথা হয়, আমি তার আত্মবিশ্বাস যোগানোর চেষ্টা করি।’এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া হাসান ইসাখিল প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছেন। এখন পর্যন্ত তিনি ৩০টি টি-টোয়েন্টিতে ৭৩৪ রান করেছেন ২৭ গড় এবং ১২৪ স্ট্রাইকরেটে। এ ছাড়া প্রথম শ্রেণিতে ৪ এবং লিস্ট এ শ্রেণির ৫টি ম্যাচ খেলেছেন হাসান। যেখানে ডানহাতি এই ব্যাটার যথাক্রমে ৪৭ এবং প্রায় ৫০ গড়ে রান করেছেন।এদিকে, বিপিএল নিলামের দিন চারেক পর ৪০ বছর বয়সী তারকা মোহাম্মদ নবিকে দলে ভেড়ানোর কথা জানায় নোয়াখালী। বয়সের অঙ্কটা ছুটতে থাকলেও, পারফরম্যান্সে তার ছাপ পড়তে দেন না এই আফগান তারকা। তাই তো বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তার এখনও চাহিদা রয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৬ ডিসেম্বর বিপিএলের পর্দা উঠবে। সেদিন চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিযান শুরু করবে নোয়াখালী এক্সপ্রেস।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৩ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×