হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পরবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে ভ্যান্স নাকি রুবিও? মুখ খুললেন ট্রাম্প

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ৬ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের টিকিট কার হাতে যাবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নাকি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও—কে হবেন ডনাল্ড ট্রাম্পের উত্তরসূরী, এমন প্রশ্নের জবাবে সরাসরি কোনো পক্ষ নিতে রাজি হননি মার্কিন প্রেসিডেন্ট।

রিপাবলিকান দলের নেতাকর্মীদের বড় একটি অংশ মনে করছেন, উত্তরসূরী হওয়ার দৌড়ে ভ্যান্স ও রুবিওই এগিয়ে আছেন। তবে শেষ পর্যন্ত দলীয় প্রার্থী নির্ধারণে ট্রাম্পের সমর্থনই মুখ্য ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আভাসে টানা দ্বিতীয় দিন কমল তেলের দাম

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ বিষয়ে বলেন, এখনই তিনি কাউকে নির্দিষ্ট করে কোনো বিতর্কে জড়াতে চান না। তার মতে, জেডি ভ্যান্স এবং মার্কো রুবিও দুজনেই অসাধারণ কাজ করছেন।

ওহাইওর সাবেক সেনেটর ভ্যান্স জানিয়েছেন, আগামী মধ্যবর্তী নির্বাচনের পর তিনি ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার বিষয়ে আলোচনা করবেন।

অন্যদিকে ফ্লোরিডার সাবেক সেনেটর রুবিও, যিনি ২০১৬ সালেও প্রার্থী হওয়ার দৌড়ে ছিলেন, তিনিও ২০২৮ সালের নির্বাচনের সম্ভাবনা নাকচ করেননি। ট্রাম্প অতীতে একাধিকবার বলেছেন যে ভ্যান্স ও রুবিওর একটি যৌথ টিকেটে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। তার মতে, এই জুটিকে হারানো কঠিন হবে।

এনএন/ ৬ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

পরবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে ভ্যান্স নাকি রুবিও? মুখ খুললেন ট্রাম্প

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পরবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে ভ্যান্স নাকি রুবিও? মুখ খুললেন ট্রাম্প

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ৬ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের টিকিট কার হাতে যাবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নাকি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও—কে হবেন ডনাল্ড ট্রাম্পের উত্তরসূরী, এমন প্রশ্নের জবাবে সরাসরি কোনো পক্ষ নিতে রাজি হননি মার্কিন প্রেসিডেন্ট।রিপাবলিকান দলের নেতাকর্মীদের বড় একটি অংশ মনে করছেন, উত্তরসূরী হওয়ার দৌড়ে ভ্যান্স ও রুবিওই এগিয়ে আছেন। তবে শেষ পর্যন্ত দলীয় প্রার্থী নির্ধারণে ট্রাম্পের সমর্থনই মুখ্য ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ বিষয়ে বলেন, এখনই তিনি কাউকে নির্দিষ্ট করে কোনো বিতর্কে জড়াতে চান না। তার মতে, জেডি ভ্যান্স এবং মার্কো রুবিও দুজনেই অসাধারণ কাজ করছেন।ওহাইওর সাবেক সেনেটর ভ্যান্স জানিয়েছেন, আগামী মধ্যবর্তী নির্বাচনের পর তিনি ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার বিষয়ে আলোচনা করবেন।অন্যদিকে ফ্লোরিডার সাবেক সেনেটর রুবিও, যিনি ২০১৬ সালেও প্রার্থী হওয়ার দৌড়ে ছিলেন, তিনিও ২০২৮ সালের নির্বাচনের সম্ভাবনা নাকচ করেননি। ট্রাম্প অতীতে একাধিকবার বলেছেন যে ভ্যান্স ও রুবিওর একটি যৌথ টিকেটে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। তার মতে, এই জুটিকে হারানো কঠিন হবে।এনএন/ ৬ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×