হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পরিচালক সোহানের মৃত্যুর খবরে হাউমাউ কান্না মৌসুমীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৩ সেপ্টেম্বর – চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মৃত্যুর খবর শুনে হাউমাউ করে কেঁদে উঠেছেন চিত্রনায়িকা মৌসুমী। কাঁদবেনই তো! যার হাত ধরে রূপালি পর্দায় যাত্রা তার, সেই মানুষটিই আজ চলে গেলেন না ফেরার দেশে। দেখা হবে না আর, ওস্তাদ বলেও কোনওদিন ডাকাও হবে না।

প্রিয় পরিচালকের মৃত্যুর তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিতে ফোন দেওয়া হয় মৌসুমীকে। ফোন ধরেই ওপাশ থেকে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘গতকাল ভাবি চলে গেলেন। আজ শুনি আমাদের সোহান ভাইও নেই।’ বলেই ওমর সানীর হাতে ফোন ধরিয়ে দেন মৌসুমী। ওমর সানী পরিচালক সোহানের আত্মার মাগফেরাত কামনা করে সবাইকে দোয়া করতে বললেন।

আরও পড়ুন

পারশা মাহজাবীনের বিয়ে ও আসাদ নূরকে নিয়ে খোলাসা: সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলল শিল্পীর স্ট্যাটাস

গতকাল (১২ সেপ্টেম্বর) সোহানের স্ত্রী প্রিয়া রহমান স্ট্রোক করে মারা যান। তার ২৪ ঘণ্টা পার না হতেই পরপারে পাড়ি জমালেন সুপারহিট ‘কেয়ামত থেকে কেয়ামত’সহ অসংখ্য হিট সিনেমার নির্মাতা।

১৯৯৩ সালের ২৫ মার্চ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কেয়ামত থেকে কেয়ামত’। সোহান পরিচালিত এ ছবির মাধ্যমে দেশের চলচ্চিত্রপ্রেমী মানুষেরা পেয়েছিল দুটি নতুন মুখ—মৌসুমী ও সালমান শাহ। সালমান শাহ প্রয়াত হয়েছেন অনেকেই আগেই। এবার চিরবিদায় নিলেন সোহানও।

আইএ/ ১৩ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

পরিচালক সোহানের মৃত্যুর খবরে হাউমাউ কান্না মৌসুমীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পরিচালক সোহানের মৃত্যুর খবরে হাউমাউ কান্না মৌসুমীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ সেপ্টেম্বর – চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মৃত্যুর খবর শুনে হাউমাউ করে কেঁদে উঠেছেন চিত্রনায়িকা মৌসুমী। কাঁদবেনই তো! যার হাত ধরে রূপালি পর্দায় যাত্রা তার, সেই মানুষটিই আজ চলে গেলেন না ফেরার দেশে। দেখা হবে না আর, ওস্তাদ বলেও কোনওদিন ডাকাও হবে না। প্রিয় পরিচালকের মৃত্যুর তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিতে ফোন দেওয়া হয় মৌসুমীকে। ফোন ধরেই ওপাশ থেকে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘গতকাল ভাবি চলে গেলেন। আজ শুনি আমাদের সোহান ভাইও নেই।’ বলেই ওমর সানীর হাতে ফোন ধরিয়ে দেন মৌসুমী। ওমর সানী পরিচালক সোহানের আত্মার মাগফেরাত কামনা করে সবাইকে দোয়া করতে বললেন। গতকাল (১২ সেপ্টেম্বর) সোহানের স্ত্রী প্রিয়া রহমান স্ট্রোক করে মারা যান। তার ২৪ ঘণ্টা পার না হতেই পরপারে পাড়ি জমালেন সুপারহিট ‘কেয়ামত থেকে কেয়ামত’সহ অসংখ্য হিট সিনেমার নির্মাতা। ১৯৯৩ সালের ২৫ মার্চ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কেয়ামত থেকে কেয়ামত’। সোহান পরিচালিত এ ছবির মাধ্যমে দেশের চলচ্চিত্রপ্রেমী মানুষেরা পেয়েছিল দুটি নতুন মুখ—মৌসুমী ও সালমান শাহ। সালমান শাহ প্রয়াত হয়েছেন অনেকেই আগেই। এবার চিরবিদায় নিলেন সোহানও। আইএ/ ১৩ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×