হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পরীমণির জনপ্রিয়তাকে দায়ী করলেন রাজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৪ সেপ্টেম্বর – ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরীফুল রাজের সংসার ভেঙে গেছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমণি

রাজের ভাই পরিচয়ে ওই চিঠি গ্রহণ করেন এক ব্যক্তি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চার শেষ নেই। এবারই প্রথম নয়, বরাবরই রাজ-পরীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা অন্য তারকাদের চেয়ে বেশি। রাজ মনে করেন এজন্য দায়ী পরীমণির জনপ্রিয়তা।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ বলেন, আমি কখনও চাই না, আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে এত চর্চা হোক। না চাইলেও হয়েছে। সেটা হতে পারে পরীর জনপ্রিয়তার কারণেই। ব্যক্তিগত জীবনের বিষয় নিয়ে বিভ্রান্ত হওয়া বা বিতর্ক তৈরির কোনো সুযোগ নেই। আমাদের সম্পর্ক নিয়ে চূড়ান্ত কোনো জায়গায় আমি আগে কখনোই যাইনি। আগামীতেও যাব না। আমি আসলে পরীর সিদ্ধান্তকে মেনে নিয়েছি। বাকিটা নিয়ম অনুযায়ী হবে। এখন কেউ অন্য কিছু ভাবলে তার ভাবনা আমি কীভাবে কারেকশন করব?

এর আগে ডিভোর্স লেটার হাতে পেয়ে লিখিত বক্তব্যে রাজ বলেছিলেন, আমার প্রাক্তনের পাঠানো চিঠি হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ তার এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। তাকে (পরীমণি) ধন্যবাদ দিতে চাই আমাকে আমার জীবনের সেরা অর্জন রাজ্যকে উপহার দেওয়ার জন্য। রাজ্যের জন্য যা কিছু ভালো, বাবা হিসাবে আজীবন তা করার চেষ্টা অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা।

রাজের সঙ্গে সংসার জীবনের ১০ মাসের মাথায় পরীর কোলজুড়ে আসে পুত্রসন্তান। এর একদিন পর ছেলের ছবিসহ নাম প্রকাশ করেন পরীমণি। তিনি জানান, রাজের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

দেড় বছরের দাম্পত্য জীবনে নানা ঘটনা আলোচনায় এসেছে। গত ২০ মে পরীমণির বাসা থেকে নিজের জিনিসপত্র নিয়ে বের হয়ে যান রাজ। এরপর ২৯ মে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুনেরাহ, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও ফাঁস হয়।

ওই ঘটনায় দুজনের মধ্যকার সম্পর্কে আরও দূরত্ব তৈরি হয়। সেই দূরত্বের ধারাবাহিকতায় এবার বিচ্ছেদের পথেই হাঁটলেন আলোচিত এই জুটি।

আইএ/ ২৪ সেপ্টেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পরীমণির জনপ্রিয়তাকে দায়ী করলেন রাজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পরীমণির জনপ্রিয়তাকে দায়ী করলেন রাজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ সেপ্টেম্বর – ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরীফুল রাজের সংসার ভেঙে গেছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমণি রাজের ভাই পরিচয়ে ওই চিঠি গ্রহণ করেন এক ব্যক্তি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চার শেষ নেই। এবারই প্রথম নয়, বরাবরই রাজ-পরীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা অন্য তারকাদের চেয়ে বেশি। রাজ মনে করেন এজন্য দায়ী পরীমণির জনপ্রিয়তা। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ বলেন, আমি কখনও চাই না, আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে এত চর্চা হোক। না চাইলেও হয়েছে। সেটা হতে পারে পরীর জনপ্রিয়তার কারণেই। ব্যক্তিগত জীবনের বিষয় নিয়ে বিভ্রান্ত হওয়া বা বিতর্ক তৈরির কোনো সুযোগ নেই। আমাদের সম্পর্ক নিয়ে চূড়ান্ত কোনো জায়গায় আমি আগে কখনোই যাইনি। আগামীতেও যাব না। আমি আসলে পরীর সিদ্ধান্তকে মেনে নিয়েছি। বাকিটা নিয়ম অনুযায়ী হবে। এখন কেউ অন্য কিছু ভাবলে তার ভাবনা আমি কীভাবে কারেকশন করব? এর আগে ডিভোর্স লেটার হাতে পেয়ে লিখিত বক্তব্যে রাজ বলেছিলেন, আমার প্রাক্তনের পাঠানো চিঠি হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ তার এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। তাকে (পরীমণি) ধন্যবাদ দিতে চাই আমাকে আমার জীবনের সেরা অর্জন রাজ্যকে উপহার দেওয়ার জন্য। রাজ্যের জন্য যা কিছু ভালো, বাবা হিসাবে আজীবন তা করার চেষ্টা অব্যাহত থাকবে। প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। রাজের সঙ্গে সংসার জীবনের ১০ মাসের মাথায় পরীর কোলজুড়ে আসে পুত্রসন্তান। এর একদিন পর ছেলের ছবিসহ নাম প্রকাশ করেন পরীমণি। তিনি জানান, রাজের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য। দেড় বছরের দাম্পত্য জীবনে নানা ঘটনা আলোচনায় এসেছে। গত ২০ মে পরীমণির বাসা থেকে নিজের জিনিসপত্র নিয়ে বের হয়ে যান রাজ। এরপর ২৯ মে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুনেরাহ, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও ফাঁস হয়। ওই ঘটনায় দুজনের মধ্যকার সম্পর্কে আরও দূরত্ব তৈরি হয়। সেই দূরত্বের ধারাবাহিকতায় এবার বিচ্ছেদের পথেই হাঁটলেন আলোচিত এই জুটি। আইএ/ ২৪ সেপ্টেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×