লিসবন, ৯ ফেব্রুয়ারি – পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন দেশটির বামপন্থি রাজনীতিবিদ আন্তোনিও জোসে সেগুরো। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থি নেতা আন্দ্রে ভেঞ্চুরাকে পরাজিত করে তিনি এই জয় ছিনিয়ে এনেছেন।
৬৩ বছর বয়সী সেগুরো সোশ্যালিস্ট পার্টির নেতৃত্ব দিচ্ছেন এবং ৪৩ বছর বয়সী আন্দ্রে ভেঞ্চুরা ডানপন্থি দল চেগার শীর্ষ নেতা হিসেবে পরিচিত।
গড় আয়ুতে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
রোববার ভোট গণনা শেষে দেশটির নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে যে মোট প্রদত্ত ভোটের ৬৩ শতাংশ পেয়েছেন সেগুরো এবং ভেঞ্চুরা পেয়েছেন ৩৪ শতাংশ। রোববার প্রকাশিত এই ফলাফল মূলত দ্বিতীয় দফার নির্বাচনের চূড়ান্ত রূপ।
এর আগে ১৮ জানুয়ারি নির্বাচনের মূল তারিখ নির্ধারিত থাকলেও মধ্য ও দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যার কারণে ভোটগ্রহণ বাধাগ্রস্ত হয়।
তবে উত্তরাঞ্চলে সেদিন প্রায় ৩৭ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন যা মোট ভোটারের খুব ক্ষুদ্র অংশ। নির্বাচন কমিশন বন্যার বিষয়টি বিবেচনায় নিয়ে ৭ ফেব্রুয়ারি পরবর্তী ভোটগ্রহণের দিন ধার্য করে এবং রোববার দুই দফার ভোট মিলিয়ে চূড়ান্ত ফল ঘোষণা করে।
এনএন/ ৯ ফেব্রুয়ারি ২০২৬




মন্তব্য করুন