হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পর্তুগালে বিধ্বস্ত হলো দমকল বাহিনীর হেলিকপ্টার, নিহত ৪

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৩১ আগস্ট ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন


লিসবন, ৩১ আগস্ট – পর্তুগালে দমকল বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে চারজন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে আরও একজন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর পর্তুগালের ডাউরো নদীতে শুক্রবার দমকল বাহিনীর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
তবে সৌভাগ্যক্রমে ওই দুর্ঘটনা থেকে হেলিকপ্টারের পাইলট বেঁচে গেছেন। এই দুর্ঘটনার পর শনিবার জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

ন্যাশনাল মেরিটাইম অথরিটির কমান্ডার রুই সিলভা লামপ্রেয়া পর্তুগিজ মিডিয়াকে জানিয়েছেন, হেলিকপ্টারের ভেতর থেকে দুজনের মরদেহ বের করে আনা হয়েছে।

তিনি জানিয়েছেন, ঘটনাস্থলের কাছ থেকে পরে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়। রাতের বেলায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। তবে শনিবার আবারও উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা।

পর্তুগালের নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের বয়স ২৯ থেকে ৪৫ বছর। তারা সবাই জাতীয় জেন্ডারমেরির ইমার্জেন্সি প্রোটেকশন অ্যান্ড রেসকিউ ইউনিটের (ইউইপিএস) সদস্য।

দুর্ঘটনার পর ৪৪ বছর বয়সী বেসামরিক পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তিনি সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছেন জেন্ডারমেরির মুখপাত্র মাফালদা অ্যালমেইডা।

হেলিকপ্টারটি পোর্তো শহর থেকে ভেতরের দিকে অবস্থিত বাইয়াওর এলাকায় একটি অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার কাজে অংশ নিয়েছিল। পরে লেমেগো অঞ্চলে এটি বিধ্বস্ত হয়।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ৩১ আগস্ট ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::পর্তুগালে বিধ্বস্ত হলো দমকল বাহিনীর হেলিকপ্টার, নিহত ৪ first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

পর্তুগালে বিধ্বস্ত হলো দমকল বাহিনীর হেলিকপ্টার, নিহত ৪

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পর্তুগালে বিধ্বস্ত হলো দমকল বাহিনীর হেলিকপ্টার, নিহত ৪

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] লিসবন, ৩১ আগস্ট – পর্তুগালে দমকল বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে চারজন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে আরও একজন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর পর্তুগালের ডাউরো নদীতে শুক্রবার দমকল বাহিনীর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে সৌভাগ্যক্রমে ওই দুর্ঘটনা থেকে হেলিকপ্টারের পাইলট বেঁচে গেছেন। এই দুর্ঘটনার পর শনিবার জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। ন্যাশনাল মেরিটাইম অথরিটির কমান্ডার রুই সিলভা লামপ্রেয়া পর্তুগিজ মিডিয়াকে জানিয়েছেন, হেলিকপ্টারের ভেতর থেকে দুজনের মরদেহ বের করে আনা হয়েছে। তিনি জানিয়েছেন, ঘটনাস্থলের কাছ থেকে পরে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়। রাতের বেলায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। তবে শনিবার আবারও উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা। পর্তুগালের নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের বয়স ২৯ থেকে ৪৫ বছর। তারা সবাই জাতীয় জেন্ডারমেরির ইমার্জেন্সি প্রোটেকশন অ্যান্ড রেসকিউ ইউনিটের (ইউইপিএস) সদস্য। দুর্ঘটনার পর ৪৪ বছর বয়সী বেসামরিক পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তিনি সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছেন জেন্ডারমেরির মুখপাত্র মাফালদা অ্যালমেইডা। হেলিকপ্টারটি পোর্তো শহর থেকে ভেতরের দিকে অবস্থিত বাইয়াওর এলাকায় একটি অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার কাজে অংশ নিয়েছিল। পরে লেমেগো অঞ্চলে এটি বিধ্বস্ত হয়। সূত্র: জাগো নিউজ আইএ/ ৩১ আগস্ট ২০২৪সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::পর্তুগালে বিধ্বস্ত হলো দমকল বাহিনীর হেলিকপ্টার, নিহত ৪ first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×