হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার রায় আজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৭ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ৭ জুন – রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলার রায়ের জন্য আজ রোববার দিন ধার্য রয়েছে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করবেন।

গত ৪ জুন রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের এই দিন নির্ধারণ করেন।

আরও পড়ুন

ভারতের জামনগর তেল শোধনাগার পরিদর্শনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

এর মধ্য দিয়ে নৃশংস এই ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় নজিরবিহীন গতিতে বিচার প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছাল।

মামলার নথিমতে গত ১৯ মে পল্লবীতে এই ঘটনাটি ঘটে। পরদিন ভিকটিমের বাবা বাদী হয়ে পল্লবী থানায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা ঘটনার মাত্র ৪ দিনের মাথায় অভিযোগপত্র দাখিল করেন এবং রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

আদালত সংশ্লিষ্টরা বলছেন ধর্ষণ ও হত্যা মামলায় এত দ্রুত বিচারিক কার্যক্রম সম্পন্ন হওয়ার নজির দেশে খুব কমই দেখা গেছে। দ্রুততম সময়ে অভিযোগপত্র দাখিল ও সাক্ষ্যগ্রহণ শেষে মামলাটি এখন রায়ের পর্যায়ে রয়েছে।

এনএন/ ৭ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার রায় আজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার রায় আজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৭ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৭ জুন – রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলার রায়ের জন্য আজ রোববার দিন ধার্য রয়েছে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করবেন।গত ৪ জুন রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের এই দিন নির্ধারণ করেন।এর মধ্য দিয়ে নৃশংস এই ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় নজিরবিহীন গতিতে বিচার প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছাল।মামলার নথিমতে গত ১৯ মে পল্লবীতে এই ঘটনাটি ঘটে। পরদিন ভিকটিমের বাবা বাদী হয়ে পল্লবী থানায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা ঘটনার মাত্র ৪ দিনের মাথায় অভিযোগপত্র দাখিল করেন এবং রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।আদালত সংশ্লিষ্টরা বলছেন ধর্ষণ ও হত্যা মামলায় এত দ্রুত বিচারিক কার্যক্রম সম্পন্ন হওয়ার নজির দেশে খুব কমই দেখা গেছে। দ্রুততম সময়ে অভিযোগপত্র দাখিল ও সাক্ষ্যগ্রহণ শেষে মামলাটি এখন রায়ের পর্যায়ে রয়েছে।এনএন/ ৭ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×