হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাঁচ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন


কুমিল্লা, ২৬ আগস্ট – বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে গীতাবাড়ী সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

সোমবার (২৫ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে কুমিল্লা-১০ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় গীতাবাড়ী সীমান্তে (পিলার নং ২১২৫) পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

সোমবার রাত ১০টার দিকে কুমিল্লা-১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেরত দেওয়া নাগরিকরা হলেন, নওগাঁর পত্নীতলার রঘুনাথপুরের আবু জাফরের ছেলে মো. রাফি (২৫), চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামের মৃত হেদায়েত উল্লাহর ছেলে মো. আবুল বাশার (৫৫), ফেনীর পরশুরাম উপজেলার নিজ কালিকাপুর গ্রামের দেলোয়ার হোসেন দিলুর ছেলে এমদাদ হোসেন (২৭), একই উপজেলার গুথুমা গ্রামের খায়েজ আহাম্মদ ভূঁঞা সাইদুজ্জামান ভূঁঞা (২৯) এবং ছাগলনাইয়া উপজেলার দূর্গাপুর সিংহনগর গ্রামের মৃত ফয়েজ আহাম্মদের ছেলে মো. গিয়াস উদ্দিন (৪০)।

অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, আটকরা বিভিন্ন সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলে স্থানীয় পুলিশ ও বিএসএফ তাদের আটক করে। পরবর্তীতে বিএসএফ বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করে ফেরত প্রদানের উদ্যোগ গ্রহণ করে। স্থানীয় পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাদের নাগরিকত্ব ও ঠিকানা যাচাই শেষে পতাকা বৈঠকের মাধ্যমে আমরা তাদের গ্রহণ করি। অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক পাঁচজনকে ফেনী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাঁচ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাঁচ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কুমিল্লা, ২৬ আগস্ট – বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে গীতাবাড়ী সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।সোমবার (২৫ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে কুমিল্লা-১০ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় গীতাবাড়ী সীমান্তে (পিলার নং ২১২৫) পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হয়।সোমবার রাত ১০টার দিকে কুমিল্লা-১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেছেন।ফেরত দেওয়া নাগরিকরা হলেন, নওগাঁর পত্নীতলার রঘুনাথপুরের আবু জাফরের ছেলে মো. রাফি (২৫), চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামের মৃত হেদায়েত উল্লাহর ছেলে মো. আবুল বাশার (৫৫), ফেনীর পরশুরাম উপজেলার নিজ কালিকাপুর গ্রামের দেলোয়ার হোসেন দিলুর ছেলে এমদাদ হোসেন (২৭), একই উপজেলার গুথুমা গ্রামের খায়েজ আহাম্মদ ভূঁঞা সাইদুজ্জামান ভূঁঞা (২৯) এবং ছাগলনাইয়া উপজেলার দূর্গাপুর সিংহনগর গ্রামের মৃত ফয়েজ আহাম্মদের ছেলে মো. গিয়াস উদ্দিন (৪০)।অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, আটকরা বিভিন্ন সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলে স্থানীয় পুলিশ ও বিএসএফ তাদের আটক করে। পরবর্তীতে বিএসএফ বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করে ফেরত প্রদানের উদ্যোগ গ্রহণ করে। স্থানীয় পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাদের নাগরিকত্ব ও ঠিকানা যাচাই শেষে পতাকা বৈঠকের মাধ্যমে আমরা তাদের গ্রহণ করি। অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক পাঁচজনকে ফেনী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×