হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তানের কাশ্মিরে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন


ইসলামাবাদ, ০১ সেপ্টেম্বর – পাকিস্তানের দখলে থাকা কাশ্মিরের গিলগিট-বাল্টিস্তান অঞ্চলের দিয়ামের জেলার পাহাড়ি এলাকায় পাক সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা ৫ জনের সবাই নিহত হয়েছেন।

আজ সোমবার বেলা ১০টার দিকে এই ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর)। বিবৃতিতে বলা হয়েছে, “আজ সোমবার পাকিস্তানের সেনাবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার কাশ্মিরের গিলগিট-বাল্টিস্তান অঞ্চলের দিয়ামের জেলার পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটি প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হতো এবং আজকের উড্ডনটি ছিল একটি রুটিন ফ্লাইং। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।”

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

“দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে ২ জন পাইলট, দুজন ক্রু এবং একজন ফ্লাইট প্রকোশলী ছিলেন। তারা সবাই নিহত হয়েছেন।”

দিয়ামের জেলা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, যে এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সেখানে কিছুদিন আগে একটি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। সেই হেলিপ্যাডে পরীক্ষামূলক অবরতরণ (টেস্ট ল্যান্ডিং) করতে গিয়ে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি।

এমআই-১৭ হেলিকপ্টার রাশিয়ার তৈরি একটি সামরিক এয়ারক্র্যাফট। ১৯৭৫ সালে প্রথম এই হেলিকপ্টার তৈরি করে রাশিয়া। কয়েক বছর পর এই হেলিকপ্টারটির উৎপাদন বন্ধ হয়ে যায়। ২০২৪ সালে ফের এই হেলিকপ্টারের উৎপাদন শুরু হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০১ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তানের কাশ্মিরে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তানের কাশ্মিরে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ০১ সেপ্টেম্বর – পাকিস্তানের দখলে থাকা কাশ্মিরের গিলগিট-বাল্টিস্তান অঞ্চলের দিয়ামের জেলার পাহাড়ি এলাকায় পাক সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা ৫ জনের সবাই নিহত হয়েছেন।আজ সোমবার বেলা ১০টার দিকে এই ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর)। বিবৃতিতে বলা হয়েছে, “আজ সোমবার পাকিস্তানের সেনাবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার কাশ্মিরের গিলগিট-বাল্টিস্তান অঞ্চলের দিয়ামের জেলার পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটি প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হতো এবং আজকের উড্ডনটি ছিল একটি রুটিন ফ্লাইং। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।”“দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে ২ জন পাইলট, দুজন ক্রু এবং একজন ফ্লাইট প্রকোশলী ছিলেন। তারা সবাই নিহত হয়েছেন।”দিয়ামের জেলা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, যে এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সেখানে কিছুদিন আগে একটি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। সেই হেলিপ্যাডে পরীক্ষামূলক অবরতরণ (টেস্ট ল্যান্ডিং) করতে গিয়ে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি।এমআই-১৭ হেলিকপ্টার রাশিয়ার তৈরি একটি সামরিক এয়ারক্র্যাফট। ১৯৭৫ সালে প্রথম এই হেলিকপ্টার তৈরি করে রাশিয়া। কয়েক বছর পর এই হেলিকপ্টারটির উৎপাদন বন্ধ হয়ে যায়। ২০২৪ সালে ফের এই হেলিকপ্টারের উৎপাদন শুরু হয়েছে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০১ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×