ওয়াশিংটন, ০২ মে – যুদ্ধ পরিস্থিতি নিরসনে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। তবে সেই প্রস্তাব নিয়ে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১ মে) হোয়াইট হাউজ-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ইরান চুক্তি করতে চায়। কিন্তু তাদের নতুন প্রস্তাবে আমি সন্তুষ্ট নই।” তবে প্রস্তাবের কোন বিষয়টি তার আপত্তির কারণ—সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।
মসজিদে নববীর বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে হুথিরা: সৌদি সামরিক জোটের বিস্ফোরক তথ্য, অস্বীকার ইরানের
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তার ধারণা ইরান আলোচনার মাধ্যমে এই সংঘাতের সমাধানে পৌঁছাতে পারবে না। তার মতে, ইরানের নেতৃত্ব কাঠামোর ভেতরে বিভাজন তৈরি হয়েছে, যা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে জটিল করে তুলছে।
ট্রাম্পের ভাষায়, “ইরানি নেতৃবৃন্দ দুই থেকে তিন ভাগে, এমনকি চার ভাগেও বিভক্ত হয়ে গেছে। তাদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে।” তিনি দাবি করেন, ইরানের অভ্যন্তরীণ এই মতবিরোধই শান্তি আলোচনায় অগ্রগতির পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।
তবে একইসঙ্গে ট্রাম্প স্বীকার করেন, ইরান কিছুটা অগ্রগতি দেখিয়েছে এবং তারা একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। কিন্তু অভ্যন্তরীণ সমন্বয়হীনতার কারণে সেই প্রচেষ্টা বারবার ভেস্তে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এনএন/ ০২ মে ২০২৬




মন্তব্য করুন