হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তানের সুপ্রিম কোর্টে বিস্ফোরণে অন্তত ১২ জন আহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন


ইসলামাবাদ, ০৪ নভেম্বর – পাকিস্তানের সুপ্রিম কোর্টে সিলিন্ডার এবং এসি প্ল্যান্টে বিস্ফোরণের জেরে আহত হয়েছেন অন্তত ১২ জন। আজ মঙ্গলবার স্থানীয় সময় ১০টা ৫৫ মিনিটে ঘটেছে এই বিস্ফোরণ।

রাজধানী ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আলী নাসির রিজভির বরাত দিয়ে পাকিস্তানি একটি দৈনিক পত্রিকা জানিয়েছে, মূল বিস্ফোরণটি ঘটেছে সুপ্রিম কোর্ট ভবনের বেসমেন্টে অবস্থিত একটি ক্যান্টিনে। এদিকে সুপ্রিম কোর্টের সেন্ট্রাল এসি সিস্টেমের প্ল্যান্ট ওই ক্যান্টিনের সংলগ্ন। বিস্ফোরণ যখন ঘটে সে সময় সেই প্ল্যাটে মেরামতের কাজ চলছিল। সিলিন্ডার বিস্ফোরণের ধাক্কা এবং আগুনে সেই প্ল্যান্টেও বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন

কালীঘাটে বুলডোজার আতঙ্ক! বেআইনি অংশ ভাঙার নোটিসের মাঝেই ফের রেইকির অভিযোগে সরব অভিষেক

সাংবাদিকদের আলী নাসির রিজভি জানিয়েছেন, আহতদের ১২ জনের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা এসি মেকানিকদের। একজন এসি মেকানিকের শরীর ৮০ শতাংশ পুড়ে গেছে বলেও উল্লেখ করেছেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণটি খুবই শক্তিশালী ছিল এবং এটির ধাক্কায় পুরো সুপ্রিম কোর্টভবন কেঁপে উঠেছিল। আদালত ভবনের যেসব কক্ষে মামলার শুনানি চলছিল, বিস্ফোরণের পর সেসব কক্ষকগুলো থেকে লোকজন ছুটে বেরিয়ে আসে। বিস্ফোরণের ধাক্কায় সুপ্রিম কোর্টের ৬ নম্বর ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা জানা গেছে।

পাকিস্তানের সুপ্রিম কোর্টের একটি সূত্র জানিয়েছে, বিস্ফোরণ ঘটার পর মঙ্গলবার সব মামলার শুনানি স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। আগামীকাল বুধবার থেকে ফের কার্যক্রম শুরু হবে সর্বোচ্চ আদালতে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তানের সুপ্রিম কোর্টে বিস্ফোরণে অন্তত ১২ জন আহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তানের সুপ্রিম কোর্টে বিস্ফোরণে অন্তত ১২ জন আহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ০৪ নভেম্বর – পাকিস্তানের সুপ্রিম কোর্টে সিলিন্ডার এবং এসি প্ল্যান্টে বিস্ফোরণের জেরে আহত হয়েছেন অন্তত ১২ জন। আজ মঙ্গলবার স্থানীয় সময় ১০টা ৫৫ মিনিটে ঘটেছে এই বিস্ফোরণ।রাজধানী ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আলী নাসির রিজভির বরাত দিয়ে পাকিস্তানি একটি দৈনিক পত্রিকা জানিয়েছে, মূল বিস্ফোরণটি ঘটেছে সুপ্রিম কোর্ট ভবনের বেসমেন্টে অবস্থিত একটি ক্যান্টিনে। এদিকে সুপ্রিম কোর্টের সেন্ট্রাল এসি সিস্টেমের প্ল্যান্ট ওই ক্যান্টিনের সংলগ্ন। বিস্ফোরণ যখন ঘটে সে সময় সেই প্ল্যাটে মেরামতের কাজ চলছিল। সিলিন্ডার বিস্ফোরণের ধাক্কা এবং আগুনে সেই প্ল্যান্টেও বিস্ফোরণ ঘটে।সাংবাদিকদের আলী নাসির রিজভি জানিয়েছেন, আহতদের ১২ জনের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা এসি মেকানিকদের। একজন এসি মেকানিকের শরীর ৮০ শতাংশ পুড়ে গেছে বলেও উল্লেখ করেছেন তিনি।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণটি খুবই শক্তিশালী ছিল এবং এটির ধাক্কায় পুরো সুপ্রিম কোর্টভবন কেঁপে উঠেছিল। আদালত ভবনের যেসব কক্ষে মামলার শুনানি চলছিল, বিস্ফোরণের পর সেসব কক্ষকগুলো থেকে লোকজন ছুটে বেরিয়ে আসে। বিস্ফোরণের ধাক্কায় সুপ্রিম কোর্টের ৬ নম্বর ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা জানা গেছে।পাকিস্তানের সুপ্রিম কোর্টের একটি সূত্র জানিয়েছে, বিস্ফোরণ ঘটার পর মঙ্গলবার সব মামলার শুনানি স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। আগামীকাল বুধবার থেকে ফের কার্যক্রম শুরু হবে সর্বোচ্চ আদালতে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×