হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তানে জোট সরকারে ভাঙনের সুর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন


ইসলামাবাদ, ০৬ মার্চ – পাকিস্তানের সিন্ধু প্রদেশের বন্যাদুর্গতদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা না হলে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) পক্ষে জোট সরকারে থাকা খুবই কঠিন হয়ে যাবে। এমন মন্তব্য করেছেন দেশটির ক্ষমতাসীন জোটের অন্যতম বড় দল পিপিপির চেয়ারম্যান ও পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি। খবর দ্য ডনের।

করাচিতে রোববার একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বিলওয়াল ভুট্টো কেন্দ্রীয় জোট সরকার নিয়ে এ মন্তব্য করেন।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

পাকিস্তানের সিন্ধু প্রদেশে পিপিপির সরকার রয়েছে। গত বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রাদেশিক সরকার। তাই ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ পিপিপির জন্যও গুরুত্বপূর্ণ।

বিলওয়াল ভুট্টো বলেন, আমরা বিষয়টি (বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া) পার্লামেন্টে তুলব। কেন্দ্রীয় সরকারকে প্রতিশ্রুতি পূরণ করতে হবে। তা না হলে পিপিপির পক্ষে জোট সরকারে থাকা খুবই কঠিন হয়ে যাবে।

পার্লামেন্টে বিরোধী জোটের আনা অনাস্থা প্রস্তাবে হেরে গত বছরের ৯ এপ্রিল বিদায় নেয় ইমরান খানের পিটিআই সরকার। ১১ এপ্রিল পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ। ১৯ এপ্রিল তিনি ৩৩ সদস্যের মন্ত্রিসভা ঘোষণা করেন। এই সরকারের অন্যতম জোটসঙ্গী পিপিপি।

সূত্র: যুগান্তর
আইএ/ ০৬ মার্চ ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তানে জোট সরকারে ভাঙনের সুর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তানে জোট সরকারে ভাঙনের সুর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ০৬ মার্চ – পাকিস্তানের সিন্ধু প্রদেশের বন্যাদুর্গতদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা না হলে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) পক্ষে জোট সরকারে থাকা খুবই কঠিন হয়ে যাবে। এমন মন্তব্য করেছেন দেশটির ক্ষমতাসীন জোটের অন্যতম বড় দল পিপিপির চেয়ারম্যান ও পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি। খবর দ্য ডনের। করাচিতে রোববার একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বিলওয়াল ভুট্টো কেন্দ্রীয় জোট সরকার নিয়ে এ মন্তব্য করেন। পাকিস্তানের সিন্ধু প্রদেশে পিপিপির সরকার রয়েছে। গত বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রাদেশিক সরকার। তাই ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ পিপিপির জন্যও গুরুত্বপূর্ণ। বিলওয়াল ভুট্টো বলেন, আমরা বিষয়টি (বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া) পার্লামেন্টে তুলব। কেন্দ্রীয় সরকারকে প্রতিশ্রুতি পূরণ করতে হবে। তা না হলে পিপিপির পক্ষে জোট সরকারে থাকা খুবই কঠিন হয়ে যাবে। পার্লামেন্টে বিরোধী জোটের আনা অনাস্থা প্রস্তাবে হেরে গত বছরের ৯ এপ্রিল বিদায় নেয় ইমরান খানের পিটিআই সরকার। ১১ এপ্রিল পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ। ১৯ এপ্রিল তিনি ৩৩ সদস্যের মন্ত্রিসভা ঘোষণা করেন। এই সরকারের অন্যতম জোটসঙ্গী পিপিপি। সূত্র: যুগান্তরআইএ/ ০৬ মার্চ ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×