হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা পিটিআই নেতাকে গুলি করে হত্যা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন


ইসলামবাদ, ১৩ ফেব্রুয়ারি – পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) এক নেতাকে সোমবার গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির রাওয়ালপিন্ডি শহরের সিভিল লাইন এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাতে জানিয়েছে ডন।

চৌধুরী মুহাম্মদ আদনান নামের নিহত ওই পিটিআই নেতা পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনি এবারের নির্বাচনে জাতীয় পরিষদের রাওয়ালপিন্ডির এনএ–৫৭ আসন এবং পাঞ্জাব প্রাদেশিক পরিষদের পিপি–১৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নিহত আদনান এর আগে ২০১৮ সালে পিটিআই থেকে পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

রাওয়ালপিন্ডি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্ত থেকে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতা থেকে মুহাম্মদ আদনানকে হত্যা করা হয়েছে। তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে আদালতের সামনে হাজির করা হবে।

প্রসঙ্গত, পাকিস্তানে এর আগে নির্বাচন–পরবর্তী সহিংসতায় আরও দুই পিটিআই কর্মী নিহত হন। গত শুক্রবার ভোট কারচুপির অভিযোগে খাইবার পাখতুনখাওয়ার শিংলা এলাকায় পিটিআই নেতাকর্মীদের বিক্ষোভের সময় গুলি চালায় পুলিশ। এতে ওই দুজন নিহত হন। গুলিতে আরও ১২ জন আহত হন।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। দমন–পীড়নের মধ্যে থেকেও এ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে চমক দেখিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই–সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। জাতীয় পরিষদের ২৬৪ আসনের ঘোষিত ফলে দেখা গেছে তাঁরা পেয়েছেন সর্বোচ্চ ৯৩টি আসন। কোনো দলই এককভাবে সরকারের গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা পায়নি। প্রার্থী খুন হওয়ায় একটি আসনে নির্বাচন স্থগিত রয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৩ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা পিটিআই নেতাকে গুলি করে হত্যা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা পিটিআই নেতাকে গুলি করে হত্যা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামবাদ, ১৩ ফেব্রুয়ারি – পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) এক নেতাকে সোমবার গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির রাওয়ালপিন্ডি শহরের সিভিল লাইন এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাতে জানিয়েছে ডন।চৌধুরী মুহাম্মদ আদনান নামের নিহত ওই পিটিআই নেতা পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনি এবারের নির্বাচনে জাতীয় পরিষদের রাওয়ালপিন্ডির এনএ–৫৭ আসন এবং পাঞ্জাব প্রাদেশিক পরিষদের পিপি–১৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।নিহত আদনান এর আগে ২০১৮ সালে পিটিআই থেকে পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।রাওয়ালপিন্ডি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্ত থেকে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতা থেকে মুহাম্মদ আদনানকে হত্যা করা হয়েছে। তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে আদালতের সামনে হাজির করা হবে।প্রসঙ্গত, পাকিস্তানে এর আগে নির্বাচন–পরবর্তী সহিংসতায় আরও দুই পিটিআই কর্মী নিহত হন। গত শুক্রবার ভোট কারচুপির অভিযোগে খাইবার পাখতুনখাওয়ার শিংলা এলাকায় পিটিআই নেতাকর্মীদের বিক্ষোভের সময় গুলি চালায় পুলিশ। এতে ওই দুজন নিহত হন। গুলিতে আরও ১২ জন আহত হন।গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। দমন–পীড়নের মধ্যে থেকেও এ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে চমক দেখিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই–সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। জাতীয় পরিষদের ২৬৪ আসনের ঘোষিত ফলে দেখা গেছে তাঁরা পেয়েছেন সর্বোচ্চ ৯৩টি আসন। কোনো দলই এককভাবে সরকারের গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা পায়নি। প্রার্থী খুন হওয়ায় একটি আসনে নির্বাচন স্থগিত রয়েছে।সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ১৩ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×