হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তান ও আফগানিস্তানের সংঘাতে চরম উত্তেজনা, উভয় পক্ষের বিপুল হতাহতের দাবি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন


ইসলামাবাদ, ২৮ ফেব্রুয়ারি – পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘাত নতুন করে চরম আকার ধারণ করেছে। বিগত কয়েক মাসে একাধিকবার দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিলেও সৌদি আরব ও তুরস্কের মতো বিদেশি শক্তির মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়েছিল। তবে এবারের লড়াইয়ের তীব্রতা ও পরিধি আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

শুক্রবার দিনভর উত্তেজনার পর উভয় দেশ সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে এবং যুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়ে পাল্টাপাল্টি দাবি উপস্থাপন করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি দাবি করেছেন যে পাকিস্তানের সামরিক অভিযানে আফগান বাহিনীর ২৯৭ জন সদস্য নিহত এবং ৪৫০ জনের বেশি আহত হয়েছেন। এছাড়া আফগানিস্তানের ৮৯টি সেনা চৌকি, ১৩৫টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস এবং ২৯টি স্থানে হামলা চালানোর কথা জানানো হয়েছে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র দাবি করেছেন, তাদের পাল্টা হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং পাকিস্তানের ১৯টি সেনা চৌকি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তালেবান মুখপাত্র স্বীকার করেছেন যে পাকিস্তানি হামলায় তাদের আটজন যোদ্ধা নিহত ও ১১ জন আহত হয়েছেন। এছাড়া আফগানিস্তানের নানগরহার প্রদেশে ১৩ জন বেসামরিক নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তারা উভয় পক্ষের হতাহত ও ক্ষয়ক্ষতির এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তান ও আফগানিস্তানের সংঘাতে চরম উত্তেজনা, উভয় পক্ষের বিপুল হতাহতের দাবি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তান ও আফগানিস্তানের সংঘাতে চরম উত্তেজনা, উভয় পক্ষের বিপুল হতাহতের দাবি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ২৮ ফেব্রুয়ারি – পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘাত নতুন করে চরম আকার ধারণ করেছে। বিগত কয়েক মাসে একাধিকবার দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিলেও সৌদি আরব ও তুরস্কের মতো বিদেশি শক্তির মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়েছিল। তবে এবারের লড়াইয়ের তীব্রতা ও পরিধি আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।শুক্রবার দিনভর উত্তেজনার পর উভয় দেশ সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে এবং যুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়ে পাল্টাপাল্টি দাবি উপস্থাপন করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি দাবি করেছেন যে পাকিস্তানের সামরিক অভিযানে আফগান বাহিনীর ২৯৭ জন সদস্য নিহত এবং ৪৫০ জনের বেশি আহত হয়েছেন। এছাড়া আফগানিস্তানের ৮৯টি সেনা চৌকি, ১৩৫টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস এবং ২৯টি স্থানে হামলা চালানোর কথা জানানো হয়েছে।অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র দাবি করেছেন, তাদের পাল্টা হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং পাকিস্তানের ১৯টি সেনা চৌকি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তালেবান মুখপাত্র স্বীকার করেছেন যে পাকিস্তানি হামলায় তাদের আটজন যোদ্ধা নিহত ও ১১ জন আহত হয়েছেন। এছাড়া আফগানিস্তানের নানগরহার প্রদেশে ১৩ জন বেসামরিক নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তারা উভয় পক্ষের হতাহত ও ক্ষয়ক্ষতির এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×