হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাবনায় টাকার লেনদেন নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আটক ৪

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন


পাবনা, ১৯ ফেব্রুয়ারি – পাবনার সাঁথিয়া উপজেলায় আর্থিক লেনদেন ও পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আবদুল গফুর নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চারজনকে আটক করেছে। নিহত সত্তর বছর বয়সী আবদুল গফুর ওই গ্রামের মৃত জসিম উদ্দিন প্রামাণিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন বুধবার আবদুল গফুরের ছেলে আলমের সঙ্গে একই গ্রামের আবু তালেবের ছেলে ময়েন উদ্দিনের টাকা ধার দেওয়া ও নেওয়া নিয়ে বাগবিতণ্ডা হয়। আলমের অভিযোগ, পূর্বের নেওয়া ঋণের টাকা পরিশোধ না করেই ময়েন উদ্দিন পুনরায় টাকা দাবি করলে উত্তেজনার সৃষ্টি হয়।

আরও পড়ুন

নভেম্বরের প্রথম তিন দিনে ৫২১ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা, প্রবৃদ্ধি ৫৮.১ শতাংশ

এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে ময়েন উদ্দিন সদলবলে আলমের বাড়িতে চড়াও হন। কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আবদুল গফুর, মানিক হোসেন, ময়েন উদ্দিন ও ময়ূরী খাতুনসহ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবদুল গফুরকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় মানিক হোসেনকে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জিজ্ঞাসাবাদের জন্য ময়েন উদ্দিন, তার স্ত্রী রেশমা খাতুন, মানিক হোসেন ও সজিব হোসেনকে আটক করে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আর্থিক বিরোধের জেরে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসএএস/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

পাবনায় টাকার লেনদেন নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আটক ৪

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাবনায় টাকার লেনদেন নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আটক ৪

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
Print Image
[ad_1] পাবনা, ১৯ ফেব্রুয়ারি – পাবনার সাঁথিয়া উপজেলায় আর্থিক লেনদেন ও পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আবদুল গফুর নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চারজনকে আটক করেছে। নিহত সত্তর বছর বয়সী আবদুল গফুর ওই গ্রামের মৃত জসিম উদ্দিন প্রামাণিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন বুধবার আবদুল গফুরের ছেলে আলমের সঙ্গে একই গ্রামের আবু তালেবের ছেলে ময়েন উদ্দিনের টাকা ধার দেওয়া ও নেওয়া নিয়ে বাগবিতণ্ডা হয়। আলমের অভিযোগ, পূর্বের নেওয়া ঋণের টাকা পরিশোধ না করেই ময়েন উদ্দিন পুনরায় টাকা দাবি করলে উত্তেজনার সৃষ্টি হয়।এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে ময়েন উদ্দিন সদলবলে আলমের বাড়িতে চড়াও হন। কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আবদুল গফুর, মানিক হোসেন, ময়েন উদ্দিন ও ময়ূরী খাতুনসহ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবদুল গফুরকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় মানিক হোসেনকে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জিজ্ঞাসাবাদের জন্য ময়েন উদ্দিন, তার স্ত্রী রেশমা খাতুন, মানিক হোসেন ও সজিব হোসেনকে আটক করে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আর্থিক বিরোধের জেরে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এসএএস/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×