হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন


পাবনা, ১০ ফেব্রুয়ারি – পাবনা-ঢাকা মহাসড়কের মাধপুরের শোলাবাড়িয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার মাধপুর শোলাবাড়িয়া ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পাবনা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও তাদের মধ্যে একজন চালক এবং অন্যজন বাসের সহকারী (হেলপার) ছিলেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় ৭ থেকে ৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

ফারাক্কা চুক্তি নবায়নের কাজ চলছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

এস এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] পাবনা, ১০ ফেব্রুয়ারি – পাবনা-ঢাকা মহাসড়কের মাধপুরের শোলাবাড়িয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার মাধপুর শোলাবাড়িয়া ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পাবনা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও তাদের মধ্যে একজন চালক এবং অন্যজন বাসের সহকারী (হেলপার) ছিলেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় ৭ থেকে ৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।এস এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×