হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পায়ে হেঁটে ইয়াবা পাচার করছিলো মাদক কারবারী, বিজিবির হাতে দুই লাখ পিস ইয়াবাসহ আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩০ মার্চ ২০২২, ০৮:০১ অপরাহ্ন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারে অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে। একইসঙ্গে একজন মাদক পাচারকারীকেও আটক করেছে। উদ্ধার করা এসব ইয়াবার বাজারমূল্য ৬ কোটি টাকা।

মঙ্গলবার দিবাগত রাতে বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন বিশেষ অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করেছে।
বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্ণেল মো: মেহেদি হোসাইন কবির বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান কক্সবাজারের রেজুপাড়া বিওপি’র সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পাচার হবে।

ওই সংবাদের ভিত্তিতে রেজুপাড়া বিওপি’র একটি চৌকস আভিযানিক টহলদল বিওপি থেকে আনুমানিক ২ কিলোমিটার উত্তর দিকে উখিয়া উপজেলাধীন রতœাপালং ইউপি’র তুলাতুলী জলিলের গোদা ব্রীজ নামক স্থানে কৌশলে অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে।

আনুমানিক রাত সাড়ে ১২টায় ইয়াবা পাচারকারীরা সীমান্ত থেকে পায়ে হেঁটে আসার সময় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে থামানোর চেষ্টা করে। এসময় তারা বিজিবি টহলদলের উপস্থিতি বুঝতে পারে। পাশাপাশি গ্রেপ্তার হওয়ার ভয়ে সশস্ত্র মাদক কারবারীরা বিজিবি টহলদলের উপর অতর্কিতভাবে গুলি করা শুরু করে।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

বিজিবি টহলদল তাদের জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারী সম্পদ রক্ষার্থে পাল্টা গুলি করলে পাচারকারীরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় একজন ইয়াবা চোরাকারবারীকে আটক করা হয়।

পরে টহলদল আটককৃত ইয়াবা চোরাকারবারী মো: কামাল উদ্দিনের সঙ্গে থাকা বস্তা তল্লাশী করে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করে।

আটক পাচারকারীর বাড়ি উখিয়ার পাগলির বিল এলাকায়। সে ওই এলাকার সৈয়দ আহমেদের ছেলে। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পায়ে হেঁটে ইয়াবা পাচার করছিলো মাদক কারবারী, বিজিবির হাতে দুই লাখ পিস ইয়াবাসহ আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পায়ে হেঁটে ইয়াবা পাচার করছিলো মাদক কারবারী, বিজিবির হাতে দুই লাখ পিস ইয়াবাসহ আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩০ মার্চ ২০২২, ০৮:০১ অপরাহ্ন
Print Image
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারে অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে। একইসঙ্গে একজন মাদক পাচারকারীকেও আটক করেছে। উদ্ধার করা এসব ইয়াবার বাজারমূল্য ৬ কোটি টাকা। মঙ্গলবার দিবাগত রাতে বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন বিশেষ অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করেছে। বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্ণেল মো: মেহেদি হোসাইন কবির বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান কক্সবাজারের রেজুপাড়া বিওপি’র সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পাচার হবে। ওই সংবাদের ভিত্তিতে রেজুপাড়া বিওপি’র একটি চৌকস আভিযানিক টহলদল বিওপি থেকে আনুমানিক ২ কিলোমিটার উত্তর দিকে উখিয়া উপজেলাধীন রতœাপালং ইউপি’র তুলাতুলী জলিলের গোদা ব্রীজ নামক স্থানে কৌশলে অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। আনুমানিক রাত সাড়ে ১২টায় ইয়াবা পাচারকারীরা সীমান্ত থেকে পায়ে হেঁটে আসার সময় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে থামানোর চেষ্টা করে। এসময় তারা বিজিবি টহলদলের উপস্থিতি বুঝতে পারে। পাশাপাশি গ্রেপ্তার হওয়ার ভয়ে সশস্ত্র মাদক কারবারীরা বিজিবি টহলদলের উপর অতর্কিতভাবে গুলি করা শুরু করে। বিজিবি টহলদল তাদের জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারী সম্পদ রক্ষার্থে পাল্টা গুলি করলে পাচারকারীরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় একজন ইয়াবা চোরাকারবারীকে আটক করা হয়। পরে টহলদল আটককৃত ইয়াবা চোরাকারবারী মো: কামাল উদ্দিনের সঙ্গে থাকা বস্তা তল্লাশী করে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করে। আটক পাচারকারীর বাড়ি উখিয়ার পাগলির বিল এলাকায়। সে ওই এলাকার সৈয়দ আহমেদের ছেলে। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×