হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পিএসএলে লাহোরের জার্সিতে মুস্তাফিজ হলেন ‘লাভজনক’ ও ইমন ‘ভাগ্যবান’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন


করাচী, ২৫ মার্চ – মধ্যপ্রাচ্যের সংঘাত এবং আফগানিস্তানের সাথে সীমান্ত উত্তেজনার কারণে সৃষ্ট নিরাপত্তা উদ্বেগের মাঝেই পাকিস্তানে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের একাদশ আসর। উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনের দল লাহোর কালান্দার্স। এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়ে অনুশীলনের সময় নিজেদের জার্সিতে নতুন ও ভিন্নধর্মী বিশেষণ পেয়েছেন এই দুই ক্রিকেটার। লাহোর কালান্দার্সের পক্ষ থেকে খেলোয়াড়দের অনুশীলন জার্সির পেছনে নামের বদলে অনুপ্রেরণামূলক শব্দ ব্যবহার করা হয়েছে।

পারভেজ হোসেন ইমনকে ভাগ্যবান এবং মুস্তাফিজুর রহমানকে লাভজনক হিসেবে আখ্যায়িত করেছে দলটি। একইভাবে দলটির অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির জার্সিতে ঈগল এবং জিম্বাবুয়ের তারকা সিকান্দার রাজার জার্সিতে কালান্দার্স কা সিকান্দার লেখা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় লাহোর ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশি এই দুই ক্রিকেটারকে স্বাগত জানিয়ে তাদের দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেছে। বাংলাদেশ সময় রাত আটটায় লাহোর কালান্দার্স হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে।

আরও পড়ুন

ফিফা সভাপতির সঙ্গে বৈঠকে ফুটবল অবকাঠামো উন্নয়ন ও তহবিল নিয়ে আলোচনা বাফুফের

এবারের আসরটি পাকিস্তানের ছয়টি ভিন্ন ভেন্যুতে আয়োজনের কথা থাকলেও জ্বালানি সংকটের কারণে তা পরিবর্তন করে শুধুমাত্র লাহোর ও করাচিতে সীমাবদ্ধ করা হয়েছে। এমনকি ম্যাচগুলোতে মাঠে কোনো দর্শকের উপস্থিতি থাকবে না। মুস্তাফিজ ও ইমন ছাড়াও আরও চারজন বাংলাদেশি ক্রিকেটার এবারের পিএসএলে অংশ নিচ্ছেন। পেশোয়ার জালমির হয়ে খেলবেন শরিফুল ইসলাম, নাহিদ রানা এবং তানজিদ হাসান তামিম। অন্যদিকে লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডির হয়ে মাঠে নামবেন।

এস এম/ ২৫ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

পিএসএলে লাহোরের জার্সিতে মুস্তাফিজ হলেন ‘লাভজনক’ ও ইমন ‘ভাগ্যবান’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পিএসএলে লাহোরের জার্সিতে মুস্তাফিজ হলেন ‘লাভজনক’ ও ইমন ‘ভাগ্যবান’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
Print Image
[ad_1] করাচী, ২৫ মার্চ – মধ্যপ্রাচ্যের সংঘাত এবং আফগানিস্তানের সাথে সীমান্ত উত্তেজনার কারণে সৃষ্ট নিরাপত্তা উদ্বেগের মাঝেই পাকিস্তানে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের একাদশ আসর। উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনের দল লাহোর কালান্দার্স। এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়ে অনুশীলনের সময় নিজেদের জার্সিতে নতুন ও ভিন্নধর্মী বিশেষণ পেয়েছেন এই দুই ক্রিকেটার। লাহোর কালান্দার্সের পক্ষ থেকে খেলোয়াড়দের অনুশীলন জার্সির পেছনে নামের বদলে অনুপ্রেরণামূলক শব্দ ব্যবহার করা হয়েছে।পারভেজ হোসেন ইমনকে ভাগ্যবান এবং মুস্তাফিজুর রহমানকে লাভজনক হিসেবে আখ্যায়িত করেছে দলটি। একইভাবে দলটির অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির জার্সিতে ঈগল এবং জিম্বাবুয়ের তারকা সিকান্দার রাজার জার্সিতে কালান্দার্স কা সিকান্দার লেখা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় লাহোর ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশি এই দুই ক্রিকেটারকে স্বাগত জানিয়ে তাদের দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেছে। বাংলাদেশ সময় রাত আটটায় লাহোর কালান্দার্স হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে।এবারের আসরটি পাকিস্তানের ছয়টি ভিন্ন ভেন্যুতে আয়োজনের কথা থাকলেও জ্বালানি সংকটের কারণে তা পরিবর্তন করে শুধুমাত্র লাহোর ও করাচিতে সীমাবদ্ধ করা হয়েছে। এমনকি ম্যাচগুলোতে মাঠে কোনো দর্শকের উপস্থিতি থাকবে না। মুস্তাফিজ ও ইমন ছাড়াও আরও চারজন বাংলাদেশি ক্রিকেটার এবারের পিএসএলে অংশ নিচ্ছেন। পেশোয়ার জালমির হয়ে খেলবেন শরিফুল ইসলাম, নাহিদ রানা এবং তানজিদ হাসান তামিম। অন্যদিকে লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডির হয়ে মাঠে নামবেন।এস এম/ ২৫ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×