হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পিছিয়ে পড়েও রোনালদো-মানের জোড়া গোলে জিতল আল নাসর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন


রিয়াদ, ২৭ ডিসেম্বর – সৌদি প্রো লিগে আল ইত্তিহাদের বিপক্ষে পিছিয়ে পড়েও বড় ব্যবধানে জিতেছে আল নাসর। দলের জয়ে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও সাদিও মানে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ৫-২ গোলে জিতেছে আল নাসর। রোনালদো-মানের জোড়া গোলের পাশাপাশি একটি গোল করেছেন তালিস্কা। ইত্তিহাদের হয়ে জোড়া গোল করেন আবদেরাজ্জাক হামদাল্লাহ।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

প্রিন্স আবদুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে করিম বেনজেমাদের বিপক্ষে ১৪ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে আল নাসর। বেনজেমার অ্যাসিস্ট থেকে গোলটি করেন আবদেরাজ্জাক হামদাল্লাহ। ১৯ মিনিটে সমতায় ফেরে আর নাসর। পেনাল্টি থেকে এ সময় গোলটি করেন রোনালদো। প্রথমার্ধেই এগিয়ে যায় তারা, ৩৮ মিনিটে লিডসূচক সেই গোলটি করেন তালিস্কা।

বিরতি থেকে ফেরার কিছুক্ষণ পর সমতায় ফেরে ইত্তিহাদ। ৬৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইত্তিহাদের ফ্যাবিনহো। পরের মিনিটেই আবার পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। ২০২৩ সালে এটা রোনালদোর ৫৩তম গোল, এর মাধ্যমে বছর সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে বসলেন তিনি। ৫২টি করে গোল করেছেন আরলিং হলান্ড, হ্যারি কেন ও কিলিয়ান এমবাপ্পে।

এরপর দৃশ্যপটে সাদিও মানে। সেনেগালিজ এই ফরোয়ার্ড ৭৫ ও ৮২ মিনিটে দুটি গোল করেন। এর একটিতে তালিস্কা ও অন্যটিতে ওটাভিও অ্যাসিস্ট করেন। এ জয়ের মাধ্যমে ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট হলো আল নাসরের। সমানসংখ্যক ম্যাচে ইত্তিহাদের পয়েন্ট ২৮। ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আল হিলাল।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৭ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পিছিয়ে পড়েও রোনালদো-মানের জোড়া গোলে জিতল আল নাসর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পিছিয়ে পড়েও রোনালদো-মানের জোড়া গোলে জিতল আল নাসর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] রিয়াদ, ২৭ ডিসেম্বর – সৌদি প্রো লিগে আল ইত্তিহাদের বিপক্ষে পিছিয়ে পড়েও বড় ব্যবধানে জিতেছে আল নাসর। দলের জয়ে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও সাদিও মানে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ৫-২ গোলে জিতেছে আল নাসর। রোনালদো-মানের জোড়া গোলের পাশাপাশি একটি গোল করেছেন তালিস্কা। ইত্তিহাদের হয়ে জোড়া গোল করেন আবদেরাজ্জাক হামদাল্লাহ। প্রিন্স আবদুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে করিম বেনজেমাদের বিপক্ষে ১৪ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে আল নাসর। বেনজেমার অ্যাসিস্ট থেকে গোলটি করেন আবদেরাজ্জাক হামদাল্লাহ। ১৯ মিনিটে সমতায় ফেরে আর নাসর। পেনাল্টি থেকে এ সময় গোলটি করেন রোনালদো। প্রথমার্ধেই এগিয়ে যায় তারা, ৩৮ মিনিটে লিডসূচক সেই গোলটি করেন তালিস্কা। বিরতি থেকে ফেরার কিছুক্ষণ পর সমতায় ফেরে ইত্তিহাদ। ৬৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইত্তিহাদের ফ্যাবিনহো। পরের মিনিটেই আবার পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। ২০২৩ সালে এটা রোনালদোর ৫৩তম গোল, এর মাধ্যমে বছর সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে বসলেন তিনি। ৫২টি করে গোল করেছেন আরলিং হলান্ড, হ্যারি কেন ও কিলিয়ান এমবাপ্পে। এরপর দৃশ্যপটে সাদিও মানে। সেনেগালিজ এই ফরোয়ার্ড ৭৫ ও ৮২ মিনিটে দুটি গোল করেন। এর একটিতে তালিস্কা ও অন্যটিতে ওটাভিও অ্যাসিস্ট করেন। এ জয়ের মাধ্যমে ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট হলো আল নাসরের। সমানসংখ্যক ম্যাচে ইত্তিহাদের পয়েন্ট ২৮। ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আল হিলাল। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২৭ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×