হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পিটার হাসের সঙ্গে দুই ঘণ্টার বৈঠকের বিষয়ে যা বললেন সাবের হোসেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৬ নভেম্বর – ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর।

আজ সোমবার (৬ নভেম্বর) রাজধানীর পরীবাগে সাবের হোসেন চৌধুরীর বাসায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

জানা যায়, দুপুর দুইটার দিকে সাবের হোসেন চৌধুরীর বাসায় ঢুকে বিকেল চারটার দিকে বেরিয়ে যান পিটার হাস। এ সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি।

বৈঠক শেষে সাবের হোসেন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটি গতিশীল ও বিস্তৃত সম্পর্ক রয়েছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এই অংশীদারত্বকে আরও গভীর ও সমৃদ্ধ করার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।

এর আগে, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় গত ৩ নভেম্বর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ‘রুদ্ধদ্বার’ বৈঠক করেন পিটার হাস। তবে কী নিয়ে আলোচনা হয়, কোনো পক্ষই খোলাসা করে কিছু বলেনি।

এ ছাড়া রাজধানীর আগারগাঁওয়ে গত ৩১ অক্টোবর নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। পরে গণমাধ্যমকর্মীদের বলেন, নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে শর্তহীন সংলাপে বসার আহ্বানও জানান তিনি।

সূত্র: কালবেলা
আইএ/ ০৬ নভেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পিটার হাসের সঙ্গে দুই ঘণ্টার বৈঠকের বিষয়ে যা বললেন সাবের হোসেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পিটার হাসের সঙ্গে দুই ঘণ্টার বৈঠকের বিষয়ে যা বললেন সাবের হোসেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৬ নভেম্বর – ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর। আজ সোমবার (৬ নভেম্বর) রাজধানীর পরীবাগে সাবের হোসেন চৌধুরীর বাসায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। জানা যায়, দুপুর দুইটার দিকে সাবের হোসেন চৌধুরীর বাসায় ঢুকে বিকেল চারটার দিকে বেরিয়ে যান পিটার হাস। এ সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। বৈঠক শেষে সাবের হোসেন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটি গতিশীল ও বিস্তৃত সম্পর্ক রয়েছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এই অংশীদারত্বকে আরও গভীর ও সমৃদ্ধ করার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। এর আগে, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় গত ৩ নভেম্বর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ‘রুদ্ধদ্বার’ বৈঠক করেন পিটার হাস। তবে কী নিয়ে আলোচনা হয়, কোনো পক্ষই খোলাসা করে কিছু বলেনি। এ ছাড়া রাজধানীর আগারগাঁওয়ে গত ৩১ অক্টোবর নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। পরে গণমাধ্যমকর্মীদের বলেন, নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে শর্তহীন সংলাপে বসার আহ্বানও জানান তিনি। সূত্র: কালবেলাআইএ/ ০৬ নভেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×