হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর: আজ পালিত হচ্ছে ‘জাতীয় শহীদ সেনা দিবস’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন


ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর আজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের (বর্তমান বিজিবি) ঢাকা সদর দপ্তরে বিদ্রোহের নামে সংঘটিত হয় এক নৃশংস হত্যাযজ্ঞ। তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা এবং সর্বমোট ৭৪ জন এই ঘটনায় প্রাণ হারান।

গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর দেশের ইতিহাসে বিভীষিকাময় এই দিনটিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

সেদিন পিলখানায় সেনা কর্মকর্তাদের নির্মমভাবে হত্যার পর লাশ গুম ও পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। নিহতদের পরিবারের সদস্যদের ওপরও চালানো হয়েছিল অমানবিক নির্যাতন।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই নৃশংস ঘটনা ছিল দেশের সার্বভৌমত্বের ওপর প্রথম বড় ধরনের আঘাত। এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী তার বহু মেধাবী ও দেশপ্রেমিক কর্মকর্তাকে হারায় যা সশস্ত্র বাহিনীর মনোবলে নেতিবাচক প্রভাব ফেলেছিল। দিনটি সমগ্র জাতির জন্যই অত্যন্ত শোকাবহ।

দিবসটি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণীতে ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন ২০০৯ সালের পর থেকে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়নি। দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে দিনটি শহীদ সেনা দিবস হিসেবে পালিত হচ্ছে। তিনি শহীদদের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর: আজ পালিত হচ্ছে ‘জাতীয় শহীদ সেনা দিবস’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর: আজ পালিত হচ্ছে ‘জাতীয় শহীদ সেনা দিবস’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর আজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের (বর্তমান বিজিবি) ঢাকা সদর দপ্তরে বিদ্রোহের নামে সংঘটিত হয় এক নৃশংস হত্যাযজ্ঞ। তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা এবং সর্বমোট ৭৪ জন এই ঘটনায় প্রাণ হারান।গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর দেশের ইতিহাসে বিভীষিকাময় এই দিনটিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।সেদিন পিলখানায় সেনা কর্মকর্তাদের নির্মমভাবে হত্যার পর লাশ গুম ও পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। নিহতদের পরিবারের সদস্যদের ওপরও চালানো হয়েছিল অমানবিক নির্যাতন।প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই নৃশংস ঘটনা ছিল দেশের সার্বভৌমত্বের ওপর প্রথম বড় ধরনের আঘাত। এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী তার বহু মেধাবী ও দেশপ্রেমিক কর্মকর্তাকে হারায় যা সশস্ত্র বাহিনীর মনোবলে নেতিবাচক প্রভাব ফেলেছিল। দিনটি সমগ্র জাতির জন্যই অত্যন্ত শোকাবহ।দিবসটি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণীতে ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন ২০০৯ সালের পর থেকে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়নি। দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে দিনটি শহীদ সেনা দিবস হিসেবে পালিত হচ্ছে। তিনি শহীদদের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×