হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পিলখানা হত্যাকাণ্ড তদন্তে সেনাবাহিনীর সহযোগিতা চায় কমিশন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৩ জানুয়ারি – সেনাবাহিনী প্রধানের সঙ্গে পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সদস্যরা সাক্ষাৎ করেছেন।

সোমবার (১৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

আইএসপিআর জানায়, আজ পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানের নেতৃত্বে কমিশনের সদস্যবৃন্দ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা সেনাবাহিনী প্রধানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

বিশেষত, তদন্ত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন। সেনাবাহিনী প্রধান এ তদন্ত কার্যক্রম পরিচালনায় সেনাবাহিনীর পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় তদন্ত কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা হলেন মেজর জেনারেল (অব.) মো.জাহাঙ্গীর কবির তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো.সাইদুর রহমান, যুগ্ম সচিব (অব.) মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অবসরপ্রাপ্ত ডিআইজি ড. এম. আকবর আল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো.শরীফুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো.শাহনেওয়াজ খান চন্দন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পিলখানা হত্যাকাণ্ড তদন্তে সেনাবাহিনীর সহযোগিতা চায় কমিশন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পিলখানা হত্যাকাণ্ড তদন্তে সেনাবাহিনীর সহযোগিতা চায় কমিশন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ জানুয়ারি – সেনাবাহিনী প্রধানের সঙ্গে পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সদস্যরা সাক্ষাৎ করেছেন।সোমবার (১৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আইএসপিআর জানায়, আজ পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানের নেতৃত্বে কমিশনের সদস্যবৃন্দ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা সেনাবাহিনী প্রধানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।বিশেষত, তদন্ত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন। সেনাবাহিনী প্রধান এ তদন্ত কার্যক্রম পরিচালনায় সেনাবাহিনীর পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।এ সময় তদন্ত কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা হলেন মেজর জেনারেল (অব.) মো.জাহাঙ্গীর কবির তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো.সাইদুর রহমান, যুগ্ম সচিব (অব.) মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অবসরপ্রাপ্ত ডিআইজি ড. এম. আকবর আল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো.শরীফুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো.শাহনেওয়াজ খান চন্দন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×