বৈরুত, ০২ নভেম্বর – লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় ৫২ জন নিহত হয়েছেন। শুক্রবার এ হামলা চালানো হয় বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
এই হামলার জন্য ইসরায়েলি সেনাবাহিনী বাসিন্দাদের সরে যাওয়ার কোনো সতর্কতা জারি করেনি। খবর এএফপির।
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বালবেক-হারমেল অঞ্চলে শুক্রবারের হামলায় ৫২ জন নিহত এবং ৭২ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১২ জন আমহাজ গ্রামে নিহত হয়েছেন। এছাড়া ইউনিনে নয়জন এবং বেদনায়েলে আটজন নিহত হয়েছেন।
গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত দুই হাজার আটশ ৯৭ জন নিহত এবং ১৩ হাজার ১৫০ জন আহত হয়েছেন।
সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ০২ নভেম্বর ২০২৪




মন্তব্য করুন