হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় জামায়াতের নির্বাচনী সভা ও গণমিছিল অনুষ্ঠিত

নাজিম উদ্দিন, পেকুয়া::

নাজিম উদ্দিন, পেকুয়া::

শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ১০:১২ অপরাহ্ন

কক্সবাজারের পেকুয়া উপজেলা জামায়াতের উদ্যোগে এক নির্বাচনী সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৩টায় পেকুয়ায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারী মোহাম্মদ নুরুল কবির এর সঞ্চালনায় মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ হেদায়েত উল্লাহ।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের শূরা সদস্য ও বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা এ এইচ এম বদিউল আলম জিহাদী, উপজেলা জামায়াতের নায়েবে আমির জে এম শাহাবউদ্দীন, সহকারী সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, দিদারুল ইসলাম, চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিএম কায়সার, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং পেকুয়ার বিশিষ্ট সমাজসেবক সরফরাজ আল নেওয়াজ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল ফারুখ বলেন, দেশে বর্তমানে দুর্নীতি, বেকারত্ব ও বিচারহীনতা সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এসব সমস্যা থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

সমাবেশ শেষে এক বিশাল গণমিছিল পেকুয়া আনোয়ারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পেকুয়া আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারের পশ্চিম পাশে গিয়ে শেষ হয়। এতে পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-১ সংসদীয় আসনের পেকুয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলা শাখা এ গণমিছিল ও নির্বাচনী সভার আয়োজন করে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় জামায়াতের নির্বাচনী সভা ও গণমিছিল অনুষ্ঠিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় জামায়াতের নির্বাচনী সভা ও গণমিছিল অনুষ্ঠিত

প্রতিবেদক: নাজিম উদ্দিন, পেকুয়া:: | প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ১০:১২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়া উপজেলা জামায়াতের উদ্যোগে এক নির্বাচনী সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৩টায় পেকুয়ায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারী মোহাম্মদ নুরুল কবির এর সঞ্চালনায় মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ হেদায়েত উল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের শূরা সদস্য ও বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা এ এইচ এম বদিউল আলম জিহাদী, উপজেলা জামায়াতের নায়েবে আমির জে এম শাহাবউদ্দীন, সহকারী সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, দিদারুল ইসলাম, চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিএম কায়সার, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং পেকুয়ার বিশিষ্ট সমাজসেবক সরফরাজ আল নেওয়াজ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল ফারুখ বলেন, দেশে বর্তমানে দুর্নীতি, বেকারত্ব ও বিচারহীনতা সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এসব সমস্যা থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে এক বিশাল গণমিছিল পেকুয়া আনোয়ারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পেকুয়া আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারের পশ্চিম পাশে গিয়ে শেষ হয়। এতে পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-১ সংসদীয় আসনের পেকুয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলা শাখা এ গণমিছিল ও নির্বাচনী সভার আয়োজন করে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×