হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে ৮ কোটি টাকার বরাদ্দ

নাজিম উদ্দিন,পেকুয়া::

নাজিম উদ্দিন,পেকুয়া::

শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

কক্সবাজারের পেকুয়া উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে মোট ৭ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ অনুমোদন দিয়েছে সরকার। দীর্ঘদিনের ভবন ও শ্রেণিকক্ষ সংকট নিরসনের লক্ষ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটের আওতায় অনাবাসিক ভবন নির্মাণ ও সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে এ বরাদ্দ দেওয়া হয়েছে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো.মেহেদী ইকবাল স্বাক্ষরিত পৃথক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বরাদ্দের বিষয়টি জানানো হয়েছে।

বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে উজানটিয়া জুনিয়র হাইস্কুলে নতুন একাডেমিক ভবন নির্মাণে ৩ কোটি টাকা, মগনামা উচ্চ বিদ্যালয়ের বিদ্যমান ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণে ১ কোটি ৭৫ লাখ টাকা এবং শিলখালী উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণে ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

উজানটিয়ার বাসিন্দা ও পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ চৌধুরী বলেন, উজানটিয়া জুনিয়র হাইস্কুলে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও আধুনিক ভবনের অভাবে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছিল। নতুন ভবন নির্মাণ ও সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উন্নত ও নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত হবে বলে তিনি আশা করছেন।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের অবকাঠামোগত সংকট আমাদের অন্যতম বড় সমস্যা ছিল। ৩ কোটি টাকার এ বরাদ্দ বিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। নতুন ভবন নির্মিত হলে শ্রেণিকক্ষের সংকট দূর হবে এবং শিক্ষার্থীরা আরও সুন্দর ও নিরাপদ পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে।

তিনি আরও বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। শিক্ষার্থীদের কষ্ট লাঘবে সরকারের এই উদ্যোগ এবং তাঁর সহযোগিতার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

পেকুয়া কিংস্টোন স্কুলের পরিচালক মো.নুরুল আমিন বলেন, শিক্ষা খাতে বিনিয়োগ একটি এলাকার টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। পেকুয়ার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে এ বরাদ্দ অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। প্রকল্পগুলো দ্রুত ও গুণগত মান বজায় রেখে বাস্তবায়িত হলে হাজারো শিক্ষার্থী সরাসরি উপকৃত হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে ৮ কোটি টাকার বরাদ্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে ৮ কোটি টাকার বরাদ্দ

প্রতিবেদক: নাজিম উদ্দিন,পেকুয়া:: | প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়া উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে মোট ৭ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ অনুমোদন দিয়েছে সরকার। দীর্ঘদিনের ভবন ও শ্রেণিকক্ষ সংকট নিরসনের লক্ষ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটের আওতায় অনাবাসিক ভবন নির্মাণ ও সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে এ বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো.মেহেদী ইকবাল স্বাক্ষরিত পৃথক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বরাদ্দের বিষয়টি জানানো হয়েছে। বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে উজানটিয়া জুনিয়র হাইস্কুলে নতুন একাডেমিক ভবন নির্মাণে ৩ কোটি টাকা, মগনামা উচ্চ বিদ্যালয়ের বিদ্যমান ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণে ১ কোটি ৭৫ লাখ টাকা এবং শিলখালী উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণে ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উজানটিয়ার বাসিন্দা ও পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ চৌধুরী বলেন, উজানটিয়া জুনিয়র হাইস্কুলে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও আধুনিক ভবনের অভাবে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছিল। নতুন ভবন নির্মাণ ও সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উন্নত ও নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত হবে বলে তিনি আশা করছেন। শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের অবকাঠামোগত সংকট আমাদের অন্যতম বড় সমস্যা ছিল। ৩ কোটি টাকার এ বরাদ্দ বিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। নতুন ভবন নির্মিত হলে শ্রেণিকক্ষের সংকট দূর হবে এবং শিক্ষার্থীরা আরও সুন্দর ও নিরাপদ পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে। তিনি আরও বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। শিক্ষার্থীদের কষ্ট লাঘবে সরকারের এই উদ্যোগ এবং তাঁর সহযোগিতার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। পেকুয়া কিংস্টোন স্কুলের পরিচালক মো.নুরুল আমিন বলেন, শিক্ষা খাতে বিনিয়োগ একটি এলাকার টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। পেকুয়ার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে এ বরাদ্দ অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। প্রকল্পগুলো দ্রুত ও গুণগত মান বজায় রেখে বাস্তবায়িত হলে হাজারো শিক্ষার্থী সরাসরি উপকৃত হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×