হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় সাঈদীর গায়েবানা জানাজা শেষে পুলিশের উপর হামলা, আহত ১৫

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩, ০৮:০৯ অপরাহ্ন

নাজিম উদ্দিন, পেকুয়া::

কক্সবাজারের পেকুয়ায় যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা শেষে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে পেকুয়া থানার ওসি সহ ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমার গাড়ি ও থানা পুলিশের ভ্যান গারী ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বারবাকিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলায় আহতরা হলেন, পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য, উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহিনুল ইসলাম, অমর চন্দ্র বিশ্বাস, মফিজুল ইসলাম, রোকনুজ্জামান, হেশাম উদ্দিন,সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জসিম উদ্দিন, কনস্টেবল আরিফুল ইসলাম ভূঁইয়া, প্রদীপ কুমার দে, মো. সবুর মিয়া, রবি উল্লাহ, ইমরান হোসেন, রামকৃষ্ণ দাশ, তৌহিদুল ইসলাম, রিপন মিয়া, রিয়াজুল ইসলাম। এদের মধ্যে এসআই শাহিনুল ইসলামের হাত ও অমর চন্দ্র বিশ্বাসের পায়ের আঘাত গুরুতর।
 
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পেকুয়া সদরের একটি মাঠে সাঈদীর গায়েবানা জানাজার প্রস্তুতি নেয়া হলে ওখানে অনুমতি না থাকায় বাঁধা প্রদান করা হয়। ওখান থেকে লোকজন নিয়ে বারবাকিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদির নেতৃত্বে লোকজন বারবাকিয়া বাজারে চলে যায়। ওখানে সাঈদীর গায়েবানা জানাজার নামাজ শুরু করা হয়। আইনশৃঙ্খলা রক্ষা করতে পুলিশের একটি টহল টিম বাজারে উপস্থিত ছিল। নামাজ চলাকালীন সময় হঠাৎ করে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুঁড়ে মারে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান ওসি। এ সময় জানাজায় আগত লোকজন পুলিশের ওপর হামলা করে। এতে তিনি সহ ১৫ জন পুলিশ আহত হন।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

মোহাম্মদ ওমর হায়দার বলেন, পুলিশ ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, পুলিশের উপর হামলার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যায়। ওখান থেকে ফেরার সময় কিছু তরুণ নারায়ে তাকবির বলে আমার গাড়িতএ ঢিল ছুড়ে। এতে গাড়ির কাচ ভেঙ্গে যায়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেকুয়ায় সাঈদীর গায়েবানা জানাজা শেষে পুলিশের উপর হামলা, আহত ১৫

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় সাঈদীর গায়েবানা জানাজা শেষে পুলিশের উপর হামলা, আহত ১৫

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩, ০৮:০৯ অপরাহ্ন
Print Image
নাজিম উদ্দিন, পেকুয়া:: কক্সবাজারের পেকুয়ায় যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা শেষে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে পেকুয়া থানার ওসি সহ ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমার গাড়ি ও থানা পুলিশের ভ্যান গারী ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বারবাকিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলায় আহতরা হলেন, পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য, উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহিনুল ইসলাম, অমর চন্দ্র বিশ্বাস, মফিজুল ইসলাম, রোকনুজ্জামান, হেশাম উদ্দিন,সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জসিম উদ্দিন, কনস্টেবল আরিফুল ইসলাম ভূঁইয়া, প্রদীপ কুমার দে, মো. সবুর মিয়া, রবি উল্লাহ, ইমরান হোসেন, রামকৃষ্ণ দাশ, তৌহিদুল ইসলাম, রিপন মিয়া, রিয়াজুল ইসলাম। এদের মধ্যে এসআই শাহিনুল ইসলামের হাত ও অমর চন্দ্র বিশ্বাসের পায়ের আঘাত গুরুতর।   পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পেকুয়া সদরের একটি মাঠে সাঈদীর গায়েবানা জানাজার প্রস্তুতি নেয়া হলে ওখানে অনুমতি না থাকায় বাঁধা প্রদান করা হয়। ওখান থেকে লোকজন নিয়ে বারবাকিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদির নেতৃত্বে লোকজন বারবাকিয়া বাজারে চলে যায়। ওখানে সাঈদীর গায়েবানা জানাজার নামাজ শুরু করা হয়। আইনশৃঙ্খলা রক্ষা করতে পুলিশের একটি টহল টিম বাজারে উপস্থিত ছিল। নামাজ চলাকালীন সময় হঠাৎ করে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুঁড়ে মারে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান ওসি। এ সময় জানাজায় আগত লোকজন পুলিশের ওপর হামলা করে। এতে তিনি সহ ১৫ জন পুলিশ আহত হন। মোহাম্মদ ওমর হায়দার বলেন, পুলিশ ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, পুলিশের উপর হামলার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যায়। ওখান থেকে ফেরার সময় কিছু তরুণ নারায়ে তাকবির বলে আমার গাড়িতএ ঢিল ছুড়ে। এতে গাড়ির কাচ ভেঙ্গে যায়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×