হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়া মগনামায় ৩০০ পানিবন্দী পরিবারের মাঝে প্যানেল চেয়ারম্যানের শুকনো খাবার বিতরণ

নাজিম উদ্দিন,পেকুয়া ::

নাজিম উদ্দিন,পেকুয়া ::

শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

টানা কয়েক দিনের ভারী বর্ষণে কক্সবাজারের পেকুয়া উপজেলার সবকটি ইউনিয়নের হাজারো মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অনেক পরিবারের চুলা জ্বলছে না, রান্না করতে না পেরে চরম দুর্ভোগে দিন কাটছে তাদের।

এমন পরিস্থিতিতে শুক্রবার (১০ জুলাই) মগনামা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০০ পানিবন্দী পরিবারের মাঝে নিজ উদ্যোগে শুকনো খাবার বিতরণ করেন মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদিউল আলম।

এ সময় তিনি পানিবন্দী মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে শুকনো খাবার ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেন এবং তাদের খোঁজখবর নেন।

ত্রাণসামগ্রী পেয়ে স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা কয়েকদিন ধরে পানিবন্দী অবস্থায় আছি। এই দুর্দিনে মেম্বার বদি আমাদের পাশে দাঁড়িয়েছেন, খাবার পৌঁছে দিয়েছেন এবং আমাদের খোঁজখবর নিয়েছেন। এতে আমরা অনেকটা স্বস্তি পেয়েছি।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদিউল আলম বলেন, টানা ৬-৭ দিনের ভারী বর্ষণে মগনামা ইউনিয়নের অধিকাংশ এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অনেক স্থানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে, এমনকি অসংখ্য পরিবারের রান্নাবান্নাও বন্ধ রয়েছে। মানুষের এই দুর্ভোগ দেখে আমি ব্যক্তিগত উদ্যোগে সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আজ ৩০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার এ কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেকুয়া মগনামায় ৩০০ পানিবন্দী পরিবারের মাঝে প্যানেল চেয়ারম্যানের শুকনো খাবার বিতরণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়া মগনামায় ৩০০ পানিবন্দী পরিবারের মাঝে প্যানেল চেয়ারম্যানের শুকনো খাবার বিতরণ

প্রতিবেদক: নাজিম উদ্দিন,পেকুয়া :: | প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
টানা কয়েক দিনের ভারী বর্ষণে কক্সবাজারের পেকুয়া উপজেলার সবকটি ইউনিয়নের হাজারো মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অনেক পরিবারের চুলা জ্বলছে না, রান্না করতে না পেরে চরম দুর্ভোগে দিন কাটছে তাদের। এমন পরিস্থিতিতে শুক্রবার (১০ জুলাই) মগনামা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০০ পানিবন্দী পরিবারের মাঝে নিজ উদ্যোগে শুকনো খাবার বিতরণ করেন মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদিউল আলম। এ সময় তিনি পানিবন্দী মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে শুকনো খাবার ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেন এবং তাদের খোঁজখবর নেন। ত্রাণসামগ্রী পেয়ে স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা কয়েকদিন ধরে পানিবন্দী অবস্থায় আছি। এই দুর্দিনে মেম্বার বদি আমাদের পাশে দাঁড়িয়েছেন, খাবার পৌঁছে দিয়েছেন এবং আমাদের খোঁজখবর নিয়েছেন। এতে আমরা অনেকটা স্বস্তি পেয়েছি। মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদিউল আলম বলেন, টানা ৬-৭ দিনের ভারী বর্ষণে মগনামা ইউনিয়নের অধিকাংশ এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অনেক স্থানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে, এমনকি অসংখ্য পরিবারের রান্নাবান্নাও বন্ধ রয়েছে। মানুষের এই দুর্ভোগ দেখে আমি ব্যক্তিগত উদ্যোগে সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আজ ৩০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার এ কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×