হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় গুলি করে ওসির বাড়ি থেকে গরু লুট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৩ মার্চ ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি ::

কক্সবাজারের পেকুয়ায় গুলিবর্ষণ করে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ওসির বাড়ি থেকে তিনটি গরু লুট করেছে গরু ডাকতেরা। রবিবার দিবাগত রাত সোয়া একটার দিকে ওসির গ্রামের বাড়ি পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের চড়াপাড়া সালাহ উদ্দিন ব্রিজ এলাকায় অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আহমদ কবির বাড়িতে এ ঘটনা ঘটে।
জানাগেছে, ওইদিন গভীররাতে মাষ্টার আহমদ কবিরের বাড়িতে গরু ডাকাতেরা হানা দেয়। বাড়ির একটু দূরে বানৌজা শেখ হাসিনা ঘাঁটি মহাসড়কে দাঁড়ানো ছিল বহনকারী পিকআপ। গরুর খামার থেকে তিনটি গরু গাড়িতে তুলে লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতেরা দুই রাউন্ড গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়।

ওসি জাহেদুল কবির এর ছোট ভাই মনিরুল কবির রাশেদ বলেন, বাড়িতে গরুর খামার রয়েছে। খামারের দেখাশুনা আমি করি। খামারে ছোট বড় ৮টি গরু আছে। রাতে ঘুমিয়ে পড়ি। আনুমানিক রাত সোয়া একটার দিকে পাশের বাড়ির এক ব্যক্তি মুঠোফোনে কল করে জানায় খামার থেকে গরু নিয়ে যাচ্ছে ডাকাতেরা। এসময় ঘর থেকে বের হলে দেখি সড়কের ওপর একটি কাটা পিকআপ। ওই পিকআপে গরু তুলছে। এসময় ডাকাত ডাকাত বলে সামনে এগিয়ে গেলে আমাকে লক্ষ্য করে পরপর দুরাউন্ড গুলি করে তিনটি গরু গাড়িতে তুলে নিয়ে যায়। গাড়িতে তুলতে না পারায় একটি গরু ফেলে যায়। লুটকৃত গরুর আনুমানিক মুল্য আড়াই লক্ষ টাকা হবে।

তিনি আরো বলেন, গরু লুট ও গুলি বর্ষণের বিষয়টি রাতে পুলিশকে জানানো হয়েছে।পুলিশ এসেছিল। গুলি ছোঁড়ার কারণে নিঃসংকোচে এবং বিনা বাধায় ডাকাতি শেষ করেন ডাকাতেরা।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দূর্জয় বিশ্বাস বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।
###

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় গুলি করে ওসির বাড়ি থেকে গরু লুট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় গুলি করে ওসির বাড়ি থেকে গরু লুট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৩ মার্চ ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
Print Image
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি :: কক্সবাজারের পেকুয়ায় গুলিবর্ষণ করে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ওসির বাড়ি থেকে তিনটি গরু লুট করেছে গরু ডাকতেরা। রবিবার দিবাগত রাত সোয়া একটার দিকে ওসির গ্রামের বাড়ি পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের চড়াপাড়া সালাহ উদ্দিন ব্রিজ এলাকায় অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আহমদ কবির বাড়িতে এ ঘটনা ঘটে। জানাগেছে, ওইদিন গভীররাতে মাষ্টার আহমদ কবিরের বাড়িতে গরু ডাকাতেরা হানা দেয়। বাড়ির একটু দূরে বানৌজা শেখ হাসিনা ঘাঁটি মহাসড়কে দাঁড়ানো ছিল বহনকারী পিকআপ। গরুর খামার থেকে তিনটি গরু গাড়িতে তুলে লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতেরা দুই রাউন্ড গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়। ওসি জাহেদুল কবির এর ছোট ভাই মনিরুল কবির রাশেদ বলেন, বাড়িতে গরুর খামার রয়েছে। খামারের দেখাশুনা আমি করি। খামারে ছোট বড় ৮টি গরু আছে। রাতে ঘুমিয়ে পড়ি। আনুমানিক রাত সোয়া একটার দিকে পাশের বাড়ির এক ব্যক্তি মুঠোফোনে কল করে জানায় খামার থেকে গরু নিয়ে যাচ্ছে ডাকাতেরা। এসময় ঘর থেকে বের হলে দেখি সড়কের ওপর একটি কাটা পিকআপ। ওই পিকআপে গরু তুলছে। এসময় ডাকাত ডাকাত বলে সামনে এগিয়ে গেলে আমাকে লক্ষ্য করে পরপর দুরাউন্ড গুলি করে তিনটি গরু গাড়িতে তুলে নিয়ে যায়। গাড়িতে তুলতে না পারায় একটি গরু ফেলে যায়। লুটকৃত গরুর আনুমানিক মুল্য আড়াই লক্ষ টাকা হবে। তিনি আরো বলেন, গরু লুট ও গুলি বর্ষণের বিষয়টি রাতে পুলিশকে জানানো হয়েছে।পুলিশ এসেছিল। গুলি ছোঁড়ার কারণে নিঃসংকোচে এবং বিনা বাধায় ডাকাতি শেষ করেন ডাকাতেরা। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দূর্জয় বিশ্বাস বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×