হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় তিন যুগ পর স্থানীয়দের উদ্যোগে রাস্তা সংস্কার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন

নাজিম উদ্দিন, পেকুয়া::

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড পশ্চিম বুধামাঝিরঘোনা গ্রামে দীর্ঘ অবহেলার পর স্থানীয়দের নিজস্ব অর্থায়ন ও শ্রমে রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছে।

গত তিন দশক ধরে এ রাস্তাটি সংস্কারের বাইরে ছিল। তিন বছর আগে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রায় ৩০ চেইন মাটি দিয়ে উন্নয়ন করলেও সেটি বর্ষায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এটি মূলত একটি বেড়িবাঁধ, যা দিয়ে প্রতিদিন প্রায় ৫ থেকে ৭ হাজার মানুষ চলাচল করে। গ্রামবাসীর যাতায়াতের একমাত্র মাধ্যম এই কাঁচা রাস্তাটি।

স্থানীয়দের বৈঠকের মাধ্যমে ১৫ দিন আগে রাস্তার সংস্কারের সিদ্ধান্ত হয়। এরপর গত ২১ জুলাই শুরু হয় ইট বিছানোর কাজ, যা এখন চলমান রয়েছে। বর্তমানে বাহাদুর সওদাগরের দোকান থেকে মসজিদ-ই বায়তুল্লাহ পর্যন্ত প্রায় ২০ চেইন সড়কে ইট বসানো হচ্ছে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

এ পর্যন্ত কোনো জনপ্রতিনিধি কিংবা সরকারি সহায়তা ছাড়া এই কাজ সম্পন্ন হচ্ছে বলে জানান এলাকাবাসী।

পেকুয়া উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী দেলোয়ার হোসাইন বলেন, আমাদের গ্রামটি বরাবরই অবহেলিত। স্থানীয়দের চেষ্টায় রাস্তার কিছুটা উন্নয়ন হলেও দীর্ঘমেয়াদে সরকারি সহযোগিতা প্রয়োজন।

বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সাবেক প্রধান সহকারী মোকতার হোসেন জানান, তিন যুগেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই রাস্তায়। বর্ষায় চলাচল একেবারেই দুঃসাধ্য হয়ে পড়ে। এটি শিক্ষার্থীসহ গ্রামবাসীর দুর্ভোগের প্রতীক।

সৌদি প্রবাসী বেলাল উদ্দিন বলেন, সরকারি সাহায্য না পাওয়ায় আমরা নিজেরাই এগিয়ে এসেছি। এ রাস্তাটি দ্রুত সময়ের মধ্যে পাকা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেকুয়ায় তিন যুগ পর স্থানীয়দের উদ্যোগে রাস্তা সংস্কার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় তিন যুগ পর স্থানীয়দের উদ্যোগে রাস্তা সংস্কার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
Print Image
নাজিম উদ্দিন, পেকুয়া:: কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড পশ্চিম বুধামাঝিরঘোনা গ্রামে দীর্ঘ অবহেলার পর স্থানীয়দের নিজস্ব অর্থায়ন ও শ্রমে রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছে। গত তিন দশক ধরে এ রাস্তাটি সংস্কারের বাইরে ছিল। তিন বছর আগে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রায় ৩০ চেইন মাটি দিয়ে উন্নয়ন করলেও সেটি বর্ষায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এটি মূলত একটি বেড়িবাঁধ, যা দিয়ে প্রতিদিন প্রায় ৫ থেকে ৭ হাজার মানুষ চলাচল করে। গ্রামবাসীর যাতায়াতের একমাত্র মাধ্যম এই কাঁচা রাস্তাটি। স্থানীয়দের বৈঠকের মাধ্যমে ১৫ দিন আগে রাস্তার সংস্কারের সিদ্ধান্ত হয়। এরপর গত ২১ জুলাই শুরু হয় ইট বিছানোর কাজ, যা এখন চলমান রয়েছে। বর্তমানে বাহাদুর সওদাগরের দোকান থেকে মসজিদ-ই বায়তুল্লাহ পর্যন্ত প্রায় ২০ চেইন সড়কে ইট বসানো হচ্ছে। এ পর্যন্ত কোনো জনপ্রতিনিধি কিংবা সরকারি সহায়তা ছাড়া এই কাজ সম্পন্ন হচ্ছে বলে জানান এলাকাবাসী। পেকুয়া উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী দেলোয়ার হোসাইন বলেন, আমাদের গ্রামটি বরাবরই অবহেলিত। স্থানীয়দের চেষ্টায় রাস্তার কিছুটা উন্নয়ন হলেও দীর্ঘমেয়াদে সরকারি সহযোগিতা প্রয়োজন। বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সাবেক প্রধান সহকারী মোকতার হোসেন জানান, তিন যুগেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই রাস্তায়। বর্ষায় চলাচল একেবারেই দুঃসাধ্য হয়ে পড়ে। এটি শিক্ষার্থীসহ গ্রামবাসীর দুর্ভোগের প্রতীক। সৌদি প্রবাসী বেলাল উদ্দিন বলেন, সরকারি সাহায্য না পাওয়ায় আমরা নিজেরাই এগিয়ে এসেছি। এ রাস্তাটি দ্রুত সময়ের মধ্যে পাকা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×