হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় দুই হাজার একর জমিতে লবণ চাষ ব্যাহত হওয়ার শঙ্কা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ন

নাজিম উদ্দিন, পেকুয়া::

কক্সবাজারের পেকুয়ায় ভরাট হয়ে গেছে নিদানতরানী খাল। খালের নাব্যতা সংকটের কারণে উপজেলার উপকূলবর্তী উজানটিয়া ইউনিয়নের অন্তত দুই হাজার একর জমিতে লবণ উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। প্রবাহমান নিদানতরানী খালের ভরাট অংশ দিয়ে লোনা পানি লোকালয়ে প্রবেশ করা প্রায় থেমে গেছে। নিদানতরানী খালের প্রায় দুই কিলোমিটার অংশ ভরাট হয়ে গেছে। এক সময়ের প্রচন্ড খরস্রোতা জোয়ার ভাটার এ খালটি এখন মরাখালে পরিনত।

এ দিকে মধ্যম উজানটিয়ায় পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) নিয়ন্ত্রনাধীন ৬৪/২বি পোল্ডারের ৫২ নং স্লুইচগেইটিও অকেজো রয়েছে। স্লুইসগেটের দুটি পানি চলাচলের মুখেও ভরাট হয়ে গেছে। কাঁদায় স্লুইসগেটের দুটি নাশি বিকল রয়েছে।

স্থানীয় লবণ চাষী জাফর আহমদ ও হাবিব উল্লাহ বলেন, বিগত ২৫/৩০ বছর ধরে ৫২ নং স্লুইসগেটে সরকারীভাবে কোন প্রকার সংস্কার কাজ বাস্তবায়ন হয়নি। ফলে বর্তমানে এ স্লুইসগেটটি বেহাল অবস্থায় রয়েছে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

৫২ নং স্লুইসগেট দিয়ে পানি নিষ্কাশন বন্ধ রয়েছে। আমরা চাষীরা লোনা পানির জন্য বিকল্প ব্যবস্থা করেছিলাম। বর্তমানে খুবই নাজুক অবস্থা।

মিয়াজিপাড়ার লবণ ব্যবসায়ী মানিক বলেন, নিদানতরানী খাল ভরাট হয়ে গেছে। এ খালের লোনা পানিতে প্রায় দুই হাজার জমিতে লবণ চাষ হয়। মধ্যম উজানটিয়ার ভেলুয়ারপাড়া, জয়েনউদ্দিন পাড়া, মৌলভীরপাড়া, ফেরাসিঙ্গাপাড়া, মিয়াজিপাড়া, ফকির পাড়া, ষাটদুনিয়াপাড়া, জালিয়াপাড়া, মিয়ারপাড়ার আংশিক, মালেক পাড়ার আংশিক, পেকুয়ার চরের আংশিক সহ বিপুল এলাকায় নিদানতরানী খালের পানির উপর লবণ চাষ নির্ভর করে। এখন ভরাট হয়ে গেছে।
ইউপি সদস্য জমির উদ্দিন বলেন, দ্রুত সময়ে এ খালের পানি চলাচলের পথ খনন করতে হবে। না হলে চলতি মৌসুমে অন্তত দুই হাজার জমির লবণ চাষ বন্ধ থাকবে। এ খালের দৈর্ঘ্য প্রায় ৪ কিলোমিটার। তবে জরুরীভাবে ২৫ থেকে ৩০ চেইন জায়গা মাটি খননের আওতায় আনতে হবে। স্থানীয় অর্থনীতি এ খালের পানির উপর নির্ভরশীল। খালটি ভরাট হয়ে গেছে। আমাদের চেয়ারম্যান সাহেবও নেই এলাকায়। সরকারকে আহবান করবো লবণ শিল্পের গতি সচল রাখতে যেন এ খালটি দ্রুত খনন করা হয়।

পেকুয়ার সহকারী কমিশন (ভূমি) ও উজানটিয়া ইউপির দায়িত্বপ্রাপ্ত প্রশাসক নুর পেয়ারা বেগম জানান, বিষয়টি আমি এ মাত্র সাংবাদিকদের কাছ থেকে জেনেছি। অবশ্যই সরেজমিনে গিয়ে পরিদর্শন করবো। প্রয়োজনীয় ব্যবস্থার জন্য আমার প্রচেষ্টা থাকবে।

পানি উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী অরুপ চক্রবর্তী বলেন, মধ্যম উজানটিয়ার ৫২ নং স্লুইসগেটের জন্য মন্ত্রনালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। অর্থ বরাদ্ধ পেলে সংস্কার কাজ বাস্তবায়ন করা হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেকুয়ায় দুই হাজার একর জমিতে লবণ চাষ ব্যাহত হওয়ার শঙ্কা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় দুই হাজার একর জমিতে লবণ চাষ ব্যাহত হওয়ার শঙ্কা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ন
Print Image
নাজিম উদ্দিন, পেকুয়া:: কক্সবাজারের পেকুয়ায় ভরাট হয়ে গেছে নিদানতরানী খাল। খালের নাব্যতা সংকটের কারণে উপজেলার উপকূলবর্তী উজানটিয়া ইউনিয়নের অন্তত দুই হাজার একর জমিতে লবণ উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। প্রবাহমান নিদানতরানী খালের ভরাট অংশ দিয়ে লোনা পানি লোকালয়ে প্রবেশ করা প্রায় থেমে গেছে। নিদানতরানী খালের প্রায় দুই কিলোমিটার অংশ ভরাট হয়ে গেছে। এক সময়ের প্রচন্ড খরস্রোতা জোয়ার ভাটার এ খালটি এখন মরাখালে পরিনত। এ দিকে মধ্যম উজানটিয়ায় পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) নিয়ন্ত্রনাধীন ৬৪/২বি পোল্ডারের ৫২ নং স্লুইচগেইটিও অকেজো রয়েছে। স্লুইসগেটের দুটি পানি চলাচলের মুখেও ভরাট হয়ে গেছে। কাঁদায় স্লুইসগেটের দুটি নাশি বিকল রয়েছে। স্থানীয় লবণ চাষী জাফর আহমদ ও হাবিব উল্লাহ বলেন, বিগত ২৫/৩০ বছর ধরে ৫২ নং স্লুইসগেটে সরকারীভাবে কোন প্রকার সংস্কার কাজ বাস্তবায়ন হয়নি। ফলে বর্তমানে এ স্লুইসগেটটি বেহাল অবস্থায় রয়েছে। ৫২ নং স্লুইসগেট দিয়ে পানি নিষ্কাশন বন্ধ রয়েছে। আমরা চাষীরা লোনা পানির জন্য বিকল্প ব্যবস্থা করেছিলাম। বর্তমানে খুবই নাজুক অবস্থা। মিয়াজিপাড়ার লবণ ব্যবসায়ী মানিক বলেন, নিদানতরানী খাল ভরাট হয়ে গেছে। এ খালের লোনা পানিতে প্রায় দুই হাজার জমিতে লবণ চাষ হয়। মধ্যম উজানটিয়ার ভেলুয়ারপাড়া, জয়েনউদ্দিন পাড়া, মৌলভীরপাড়া, ফেরাসিঙ্গাপাড়া, মিয়াজিপাড়া, ফকির পাড়া, ষাটদুনিয়াপাড়া, জালিয়াপাড়া, মিয়ারপাড়ার আংশিক, মালেক পাড়ার আংশিক, পেকুয়ার চরের আংশিক সহ বিপুল এলাকায় নিদানতরানী খালের পানির উপর লবণ চাষ নির্ভর করে। এখন ভরাট হয়ে গেছে। ইউপি সদস্য জমির উদ্দিন বলেন, দ্রুত সময়ে এ খালের পানি চলাচলের পথ খনন করতে হবে। না হলে চলতি মৌসুমে অন্তত দুই হাজার জমির লবণ চাষ বন্ধ থাকবে। এ খালের দৈর্ঘ্য প্রায় ৪ কিলোমিটার। তবে জরুরীভাবে ২৫ থেকে ৩০ চেইন জায়গা মাটি খননের আওতায় আনতে হবে। স্থানীয় অর্থনীতি এ খালের পানির উপর নির্ভরশীল। খালটি ভরাট হয়ে গেছে। আমাদের চেয়ারম্যান সাহেবও নেই এলাকায়। সরকারকে আহবান করবো লবণ শিল্পের গতি সচল রাখতে যেন এ খালটি দ্রুত খনন করা হয়। পেকুয়ার সহকারী কমিশন (ভূমি) ও উজানটিয়া ইউপির দায়িত্বপ্রাপ্ত প্রশাসক নুর পেয়ারা বেগম জানান, বিষয়টি আমি এ মাত্র সাংবাদিকদের কাছ থেকে জেনেছি। অবশ্যই সরেজমিনে গিয়ে পরিদর্শন করবো। প্রয়োজনীয় ব্যবস্থার জন্য আমার প্রচেষ্টা থাকবে। পানি উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী অরুপ চক্রবর্তী বলেন, মধ্যম উজানটিয়ার ৫২ নং স্লুইসগেটের জন্য মন্ত্রনালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। অর্থ বরাদ্ধ পেলে সংস্কার কাজ বাস্তবায়ন করা হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×