হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় ধর্ষণ মামলার দুই আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০৫ অপরাহ্ন

কক্সবাজারের পেকুয়ায় রেখা মণি ধর্ষণ মামলার পলাতক দুই আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে চট্টগ্রামের হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

গ্রেফতাররা হলেন-চট্টগ্রামের বাঁশখালী ছনুয়া এলাকার মকছুদ আহমদের ছেলে ও মামলার ১ নম্বর অভিযুক্ত আবুল কাশেম (২০) এবং পেকুয়ার রাজাখালী ইউনিয়নের হাজিপাড়ার মৃত আবুল হোসনের (প্রকাশ বাদশাহ) ছেলে আলমগীর (২০)।

পেকুয়া থানার পরিদর্শক শেখ মোহাম্মদ আলী জানান, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

২০২১ সালের ২৭ জুলাই রাজাখালী ইউনিয়নের হাজিপাড়া এলাকার আইয়ুব আলীর মেয়ে রেখা মণিকে (১৪) অপহরণ করে ধর্ষণ করা হয়। এ ঘটনায় আত্মহত্যা করে রেখা। পরে রেখা মণির বাবা আইয়ুব আলী বাদী হয়ে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে আবুল কাশেমকে প্রধান এবং সহযোগী হিসেবে আলমগীর ও রবি আলমকে আসামি করে একটি মামলা করেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেকুয়ায় ধর্ষণ মামলার দুই আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় ধর্ষণ মামলার দুই আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়ায় রেখা মণি ধর্ষণ মামলার পলাতক দুই আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে চট্টগ্রামের হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। গ্রেফতাররা হলেন-চট্টগ্রামের বাঁশখালী ছনুয়া এলাকার মকছুদ আহমদের ছেলে ও মামলার ১ নম্বর অভিযুক্ত আবুল কাশেম (২০) এবং পেকুয়ার রাজাখালী ইউনিয়নের হাজিপাড়ার মৃত আবুল হোসনের (প্রকাশ বাদশাহ) ছেলে আলমগীর (২০)। পেকুয়া থানার পরিদর্শক শেখ মোহাম্মদ আলী জানান, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ২০২১ সালের ২৭ জুলাই রাজাখালী ইউনিয়নের হাজিপাড়া এলাকার আইয়ুব আলীর মেয়ে রেখা মণিকে (১৪) অপহরণ করে ধর্ষণ করা হয়। এ ঘটনায় আত্মহত্যা করে রেখা। পরে রেখা মণির বাবা আইয়ুব আলী বাদী হয়ে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে আবুল কাশেমকে প্রধান এবং সহযোগী হিসেবে আলমগীর ও রবি আলমকে আসামি করে একটি মামলা করেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×